India vs New Zealand

বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি

ভারতের বিরুদ্ধে খেলার জন্য টি-টোয়েন্টি লিগের আকর্ষণীয় প্রস্তাবে ‘না’ কিউয়ি তারকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৪২

options
link
বৈভবদের নিয়ে ‘পাগলামো’ নিউজিল্যান্ডে, টিকিটের হাহাকার, ৭ বছর পর খুলছে বন্ধ গ্যালারি
তিলক বর্মার হাত থেকে ডেবিউ ক্যাপ নিচ্ছে বৈভব। ছবি এক্স।

নভেম্বরে নিউজিল্যান্ড (New Zealand) যাবে টিম ইন্ডিয়া (India)। সেখানে দুই দেশের মধ্যে হবে তিন ফরম্যাটের সিরিজ। তার অনেক আগেই বৈভব সূর্যবংশীদের নিয়ে উন্মাদনা কিউয়িদের দেশে। ভারতের ম্যাচ দেখতে টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে, অকল্যান্ডের ইডেন পার্কে সাত বছর ধরে বন্ধ থাকা দর্শকাসন খুলে দেওয়া হচ্ছে। অন্য স্টেডিয়ামেও বাড়ছে টিকিটের চাহিদা।

Advertisement

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ক্রাইস্টচার্চে দ্বিতীয় টি-টোয়েন্টির ইতিমধ্যেই ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চতুর্থ টি-টোয়েন্টি হবে অকল্যান্ডের ইডেন পার্কে। সেখানেই রয়েছে সিরিজের প্রথম ওয়ানডে। টিকিটের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ইডেন পার্কের ছ’নম্বর টিয়ার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২০১৯ সালের পর এই প্রথম ওই দর্শকাসন খুলছে। এর আগে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেই শেষবার ওই টিয়ার খুলেছিল। ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচেও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল সেটি। তবে এবার শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্যই ওই টিয়ার ব্যবহার করা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারত সফর নিয়ে উত্তেজিত নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারও। এমনকী ভারতের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। স্যান্টনার বলেছেন, “সামনে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি অ্যাওয়ে টেস্ট। এর থেকে ভালো মুহূর্ত আর হয় না। আমি উত্তেজিত। সব ম্যাচেই অংশ নিতে চাই।”

Advertisement

বিগ ব্যাশের প্রস্তাবটি যে আর্থিক ভাবে যথেষ্ট আকর্ষণীয় ছিল, তা স্বীকার করেছেন স্যান্টনার। কিন্তু দেশের হয়ে খেলার গুরুত্ব তাঁর কাছে বেশি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের প্রতিটিতে খেলার সুযোগ হয়তো তাঁর নাও হতে পারে। তবু সামনে থাকা মরশুমের কোনও মুহূর্তই হাতছাড়া করতে চান না তারকা স্পিনার। ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার এখনও সময় রয়েছে। কিন্তু তার আগেই ইডেন পার্কের গ্যালারিতে জায়গা পাওয়া নিয়ে যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। আর এই আবহে নিজেকে প্রস্তুত রাখছেন স্যান্টনার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.