সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সান্ত্বনা জয় পেল বাংলাদেশের মেয়েরা (Bangladesh)। বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের (India vs Bangladesh) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল। বাংলাদেশের মেয়েরা ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় চার উইকেটে।
ভারতের মেয়েরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত করে ৯ উইকেট হারিয়ে ১০২ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.২ ওভারে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশ এদিন জিতলেও সিরিজ জিতে নিল ভারতের মেয়েরা।
[আরও পড়ুন: কলকাতা লিগের শুরুতেই আটকে গেল ইস্টবেঙ্গল, গোলশূন্য ড্র রেনবোর সঙ্গে]
ভারতের মধ্যে অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ৪০ রান করেন। জেমাইমা রডরিগেজ করেন ২৮ রান। বাংলাদেশ বোলারদের মধ্যে রাবেয়া খান তিন-তিনটি উইকেট নেন।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও বাংলাদেশ ম্যাচ জিতে নেয় মূলত শামিমা সুলতানার ৪৬ বলে ৪২ রানের জন্য। তিনি ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার অবশ্য রান করতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মিন্নু ২টি এবং দেবিকা ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন শামিমা সুলতানা। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন হরমনপ্রীত কউর।
[আরও পড়ুন: ন্যাটওয়েস্ট জয়ের বর্ষপূর্তি, সৌরভের জার্সি ওড়ানোর স্মৃতিতে আবেগঘন পোস্ট কাইফ-যুবরাজের]
সর্বশেষ খবর
-
আমেরিকার গা জোয়ারিতে আলোচনা স্থগিত কানাডার, ৫০ শতাংশ কর চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল