একপেশে লড়াইয়ে হরমনপ্রীত কৌরের ভারতকে হারাল অস্ট্রেলিয়া (IND-W Vs AUS-W)। টি-টোয়েন্টি সিরিজে অজি বাহিনীকে হারিয়েছিল ভারত। তারপর থেকেই ছন্দ হারিয়ে ফেলেন ভারতের মেয়েরা। প্রথমে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। এবার একমাত্র দিন-রাতের টেস্টেও হারতে হল উইমেন্স ইন ব্লু-কে। তিন দিনের দাপুটে পারফরম্যান্সে ১০ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অজি অধিনায়ক।
আরও পড়ুন:
ম্যাচের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৫ রান। যা অজি ওপেনাররা সহজেই পেরিয়ে যান। মাত্র ৪.৩ ওভারে জিতে নেয় অ্যালিসা হিলির দল। ৬ উইকেটে ১০৫ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। প্রতীকা রাওয়াল (৬৩) ও স্নেহ রানা (৩০) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও অজি ব্রিগেডের ক্ষুরধার বোলিংয়ের সামনে তা বেশিক্ষণ টেকেনি। প্রতীকা ও রানাকে অ্যাশলি গার্ডনার ফেরানোর দ্রুত ভেঙে পড়ে ভারতের ইনিংস।
২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার জর্জিয়া ভল এবং ফোবি লিচফিল্ড অনায়াসেই পূরণ করেন। উল্লেখ্য, পারথের ওয়াকা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৯৮ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ৩২৩ রান তোলে অজি বাহিনী। ১২৫ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ফের ধসের সামনে পড়ে ভারতীয় ইনিংস। শেষ পর্যন্ত ১০ উইকেটে হার মানেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীতরা। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, “টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু ওয়ানডে ও টেস্টে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। তবে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সিরিজ খেলা আমাদের জন্য বড় অভিজ্ঞতা। গোলাপি বলের টেস্ট ছিল সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ।” উল্লেখ্য, রবিবার ছিল হরমনপ্রীতের জন্মদিন। এমন বিশেষ দিনে হেরে গেল তাঁর দল।
অন্যদিকে বিদায়ী অধিনায়ক হিলি বলেন, “টি-টোয়েন্টি সিরিজে হারের পর দল ঘুরে দাঁড়িয়েছে। এটা সত্যিই অসাধারণ ব্যাপার। দলের পারফরম্যান্সে আমি গর্বিত। অস্ট্রেলিয়া জার্সিতে শেষবারের মতো মাঠে নামলাম। ভবিষ্যতে এই দল আরও সাফল্য পাবে বলে আমি নিশ্চিত।” সব মিলিয়ে দাপুটে জয়ের পাশাপাশি অধিনায়ক হিলির বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখল অস্ট্রেলিয়া। কেরিয়ারে ১০ টেস্ট খেলেছে হিলি। ৪৮৯ রান করেছেন। গড় ২৯.৫২। সর্বোচ্চ রান ৯৯।
Australia win the Pink-Ball Test by 10 wickets.
With that, the multi-format series comes to an end.
Scorecard ▶️ https://t.co/60dR7l123m#TeamIndia | #AUSvIND pic.twitter.com/AtBWo9mvG7
— BCCI Women (@BCCIWomen) March 8, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত