IPL 2026

আইপিএলের মাঝেই ‘বিশ্রামে’ বিদেশি ক্রিকেটাররা! ক্ষুব্ধ প্রাক্তন নাইটের প্রশ্ন, ‘পুরো টাকা নিচ্ছেন কেন?’

আইপিএল শুরুর আগে একের পর এক দল চোট আঘাত সমস্যায় জর্জরিত। সেসবের মধ্যে আবার নতুন সমস্যা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পেসাররা আইপিএলের মাঝপথেই বিশ্রাম চাইছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৮:৪০

options
link
আইপিএলের মাঝেই ‘বিশ্রামে’ বিদেশি ক্রিকেটাররা! ক্ষুব্ধ প্রাক্তন নাইটের প্রশ্ন, ‘পুরো টাকা নিচ্ছেন কেন?’
ফাইল ছবি।

আইপিএল শুরুর আগে একের পর এক দল চোট আঘাত সমস্যায় জর্জরিত। সেসবের মধ্যে আবার নতুন সমস্যা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পেসাররা আইপিএলের মাঝপথেই বিশ্রাম চাইছেন। নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে সব ম্যাচ খেলতে তাঁরা নারাজ। যা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন আকাশ চোপড়া। তাঁর বক্তব্য, কোনও ক্রিকেটার যদি চোট ছাড়া স্রেফ বিশ্রামের জন্য ফ্র্যাঞ্চাইজির জন্য ম্যাচ না খেলেন, তাহলে তাঁরা চুক্তির পুরো টাকাটা নিচ্ছেন কেন?

Advertisement

ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন, প্যাট কামিন্সকে মরশুমের শুরু থেকে পাবে না প্যাট কামিন্স। মিচেল স্টার্কও আইপিএলের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন না। যদিও এই দুই তারকার চোট ছিল। তাঁরা রিহ্যাব করছেন। কিন্তু অস্ট্রেলিয়ার আরেক তারকা জশ হ্যাজেলউড পুরোপুরি সুস্থ। কিন্তু তাঁকেও পুরো মরশুম খেলতে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। একই পরিস্থিতি নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসনের। তিনি স্রেফ পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে এই মরশুমের অর্ধেক ম্যাচ খেলবেন না।

Advertisement

বিদেশি ক্রিকেটারদের নিয়ে এই যে সমস্যা তাতে প্রশ্ন তুলছেন আকাশ চোপড়া। প্রাক্তন কেকেআর তারকার প্রশ্ন, “হ্যাজেলউডকে কেন গোটা মরশুমের জন্য ছাড়তে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া? তাঁর নাকি টেস্ট সিরিজের আগে বিশ্রাম দরকার। অথচ তিনি টি-২০ থেকেই আগেই অবসর নিয়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজের পর আর ক্রিকেটই খেলেননি। তাঁকে আইপিএলে খেলতে না দেওয়ার অর্থটা কী?”

Advertisement

আকাশ মনে করছেন, ফ্র্যাঞ্চাইজিগুলির উচিত আরও ভালোভাবে ক্রিকেটারদের ম্যানেজ করা। লকি ফার্গুসনের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। এভাবে ৭ মাসের জন্য খেলতে আসার অর্থ ফ্র্যাঞ্চাইজিরও ক্ষতি। আকাশ বলছেন, “আমি জানি না ওঁর মানসিক অবস্থা কী। এভাবে বলা ঠিকও না। কিন্তু তুমি সাত ম্যাচের জন্য আসবে তাহলে এক কোটি টাকা নাও। পুরো টাকাটা নিও না।” উল্লেখ্য, লকি ফার্গুসনকে ২ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব। আকাশের বক্তব্য, “তোমাকে ১৪ ম্যাচের জন্য চুক্তিভুক্ত করা হয়। ৭ ম্যাচ পর চলে যাচ্ছ মানে ফ্র্যাঞ্চাইজি বিপদে পড়ছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.