IPL 2026

আইপিএলের মাঝপথেই বদলে গেল নিয়ম, রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত বোর্ডের

বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছে। আইপিএলের একেকটা দলে ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের দিন দলে রাখা যায় মাত্র ১৬ জনকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৫:৪২

options
link
আইপিএলের মাঝপথেই বদলে গেল নিয়ম, রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত বোর্ডের
ফাইল ছবি।

আইপিএল (IPL 2026) শুরুর পর দিন দশেক হতে চলল। সব দলই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। এসবের মধ্যেই ক্রিকেটারদের আচরণ সংক্রান্ত বিধি বদলে ফেলল বিসিসিআই। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি এবার আরও নিয়ন্ত্রণ করতে চাইছে ভারতীয় বোর্ড।

Advertisement

বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকে পড়তে পারবেন না। এমনকী বাউন্ডারির ধারে যেভাবে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করতে দেখা যায়, সেটাও বন্ধ করতে হবে। ঠিক কেন এই নিয়ম? সেটা স্পষ্ট করেনি বোর্ড।

Advertisement

তবে সূত্রের খবর, আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে ম্যাচের দিন যেসব ক্রিকেটারের নাম প্রাথমিক ১৬ জনের দলে থাকবে না তাঁরা মাঠে জল বা ব্যাট-গ্লাভসের মতো প্রয়োজনীয় ক্রিকেটীয় সামগ্রী নিয়েও মাঠে ঢুকতে পারবেন না। কাজটা করতে হবে ১৬ জনের দলে থাকা ক্রিকেটারদেরই। এমনকী ১৬ জনের দলে না থাকা ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের ধারে ঘোরাফেরা করতে পারবেন না। সে অধিকারও থাকবে শুধুমাত্র ১৬ জনের দলে থাকা সাবস্টিটিউট ক্রিকেটারদের। টাইম আউটের সময়ও ১৬ জনের দলের বাইরের ক্রিকেটাররা মাঠে ঢুকতে পারবেন না। তাঁরা শুধু বসে থাকতে পারবেন ডাগআউটেই।

Advertisement

এমনিতে আইপিএলের একেকটা দলে ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের দিন দলে রাখা যায় মাত্র ১৬ জনকে। সেই ১৬ জনের বাইরে থাকা ক্রিকেটারদের গতিবিধি এবার নিয়ন্ত্রণ করতে চাইছে বোর্ড। কেন এই সিদ্ধান্ত সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, কোনওভাবে যাতে ম্যাচ থেকে ক্রিকেটারদের নজর না ঘুরে যায় বা দর্শকদের ফোকাস না নড়ে যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.