আইপিএলেই টেস্টের প্রতিভা অন্বেষণ! কাজ শুরু করে দলেন লক্ষ্মণ

বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের এবার টেস্ট ক্রিকেটের তালিম শুরু। সাদা বলের ক্রিকেটে ভারত রাজত্ব করলে কী হবে, লাল বলে টিমের অবস্থা শোচনীয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১১:৪৮

options
link
আইপিএলেই টেস্টের প্রতিভা অন্বেষণ! কাজ শুরু করে দলেন লক্ষ্মণ
আইপিএলের সফল ক্রিকেটারদের তালিম দেবেন লক্ষ্মণ। ফাইল ছবি।

সাদা বলের ক্রিকেটে ভারত রাজত্ব করলে কী হবে, লাল বলে টিমের অবস্থা শোচনীয়। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মিলিয়ে সম্প্রতি ঘরের মাঠে পাঁচটা টেস্ট ম্যাচ হারতে হয়েছে গৌতম গম্ভীরের ভারতকে। সেই সমস্যা মেটাতে এবার আইপিএল থেকেই ট্যালেন্ট স্পট করা শুরু করল ভারতীয় বোর্ড।

Advertisement

অনেকেই বলাবলি করেন যে, অত্যধিক টি-টোয়েন্টি ক্রিকেটের দাপাদাপিতে লাল বলের ক্রিকেটের প্রতি আকর্ষণ হারিয়ে যাচ্ছে ভারতের নতুন প্রজন্মের। যে প্রজন্মের মুখ হলেন আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। যাঁরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। অতএব, লাল বলের ক্রিকেটের সঙ্গে যাতে তাঁরা এখন থেকেই সড়গড় হতে শুরু করেন, সেই লক্ষ্যে কাজ শুরু করে দিল ভিভিএস লক্ষ্মণের সেন্টার অফ এক্সেলেন্স।

Advertisement

কী রকম?
ঠিক হয়েছে, চলতি আইপিএল শেষ হলেই ইনট্রা-সিওএ টুর্নামেন্ট শুরু করে দেবে বোর্ড। যা আদতে হবে লাল বলে চার দিনের ক্রিকেট। জুন-জুলাই মাস জুড়ে যে টুর্নামেন্ট চলবে। যে টুর্নামেন্টে খেলবেন বৈভব-আয়ুষের মতো ক্রিকেটাররা। চৌষট্টি জন ক্রিকেটারকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। পঁচিশ বছরের কম যাঁদের বয়স, তাঁদের নিয়ে। পুরোটাই করা হচ্ছে, যাতে ভবিষ্যতে ভারতীয় টেস্ট টিমের সাপ্লাই লাইন ঠিকঠাক থাকে। যাতে লাল বলের ক্রিকেট খেলতে নেমে ভবিষ্যতের ভারতীয় টিমকে ঝঞ্ঝাটে না পড়তে হয়।

Advertisement

এই ৬৪ ক্রিকেটারকে যেমন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দেখে বেছে নেওয়া হবে, তেমন দেখে নেওয়া হবে তাঁদের আইপিএল পারফরম্যান্সও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.