ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 RCB Sale)। আগামী মরশুমে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন বিরাট কোহলি-রজত পাটিদাররা। আদিত্য বিড়লার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিরাট দর হাঁকে। শেষ পর্যন্ত ১.৭৮ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় ১৬,৬৬০ কোটি টাকা) তাঁদের হাতেই যায় আরসিবি’র মালিকানা। যা শুধু ব্যবসায়িক খবর নয়, সোশাল মিডিয়ায় ‘মিম ম্যাটেরিয়াল’ও হয়ে উঠেছে। আর সেই সুযোগটাই লুফে নিয়েছেন আর্জেন রবেনের দেশের ক্রিকেটার।
আরও পড়ুন:
ডাচ পেসার পল ফান মিকিরেন বেশ কিছুদিন ধরেই আইসিসির অ্যাসোসিয়েট দেশ এবং পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ব্যবধান কমানো নিয়ে সরব। এবার তাঁর তার সরল অঙ্ক, আরসিবি যত টাকায় বিক্রি হল, সেই বিশাল টাকার মাত্র ০.৫ শতাংশ পেলেই নাকি ডাচ ক্রিকেট ‘লেভেল আপ’ করে ফুল মেম্বার দেশগুলোর কাতারে পৌঁছে যেতে পারে। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আরসিবি যদি মাত্র ০.৫ শতাংশও অর্থও দিত, তবে আমরা পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে ব্যবধান ঘুচিয়ে ফেলতে পারতাম। ক্রিকেটও আরও ‘গ্লোবাল’ হত।” অর্থাৎ আরসিবি যত অর্থে বিক্রি হল, তার ০.৫ শতাংশ অর্থ (প্রায় ৮৩ কোটি টাকা পেলে) ক্রিকেটই বদলে যেতে পারে।
If only they could give 0.5% to @KNCBcricket 🙏🙏 we could close the gap to full members and make the sport so much more global 💪🏆 @RCBTweets https://t.co/4pfrha6Rr4
Advertisement— Paul van Meekeren (@paulvanmeekeren) March 24, 2026
নেটিজেনদের প্রতিক্রিয়াও কম মজার নয়। একজন লিখেছেন, ‘আরসিবি একটা মাত্র ট্রফি জিতেছে। কিন্তু নেদারল্যান্ডসকে বিশ্বচ্যাম্পিয়ন বানাতে পারে।’ আরেকজনের কথায়, ‘একজন স্টার প্লেয়ারের দামের অর্ধেক দিলেই ডাচ ক্রিকেটের বিপ্লব হয়ে যাবে।’ আরও এক ইউজারের মন্তব্য, “ক্রিকেট গ্লোবাল করতে চাইলে আইপিএলের টাকার ‘ট্রান্সফার উইন্ডো’ খুলে দিন।” কেউ আবার সরাসরি লিখেছেন, ‘০.৫ শতাংশ নয়, ১ শতাংশ দিন। আমরা নতুন দলের বিশ্বকাপ ফাইনাল দেখতে চাই।’ উল্লেখ্য, একই দিনে রাজস্থান রয়্যালসও বিপুল অঙ্কে বিক্রি হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানকে প্রায় হারিয়েই দিয়েছিল ‘কমলা ব্রিগেড’। ভারতের বিরুদ্ধেও নজর কাড়ে তারা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এর মধ্যেই অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররা পূর্ণ সদস্য দেশগুলির সঙ্গে নিয়মিত খেলার সুযোগ বাড়ানোর দাবিও তোলেন। সহযোগী দেশগুলোর পক্ষে আওয়াজ তুলেছেন ওমান অধিনায়ক যতিন্দর সিং এবং ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের মতো ক্রিকেটাররাও। তাঁদের দাবি, “বড় দলের বিরুদ্ধে বেশি ম্যাচ খেললেই উন্নতি সম্ভব।” এবার সেই তালিকায় নতুন সংযোজন পল ফান মিকিরেন। সব মিলিয়ে, তাঁর মজার টুইট আর নেটিজেনদের খোঁচার আড়ালে উঠে আসছে এক বড় প্রশ্ন। ক্রিকেট কি শুধুই ‘বিগ বাজেট’ লিগে আটকে থাকবে, নাকি সত্যিই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী