IPL 2026

এবার জিওহটস্টারে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! কীভাবে? চটপট জেনে নিন

এবারের আইপিএল পুরোপুরি ফ্রি না হলেও টেলিকম রিচার্জ প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত খরচ ছাড়াই ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে। এখন শুধু পছন্দের প্ল্যান বেছে নিয়ে ক্রিকেটের রোমাঞ্চে ডুব দেওয়ার পালা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৪৫

options
link
এবার জিওহটস্টারে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! কীভাবে? চটপট জেনে নিন
প্রতীকী ছবি।

আইপিএল (IPL 2026) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচেই জয় তুলে নেয় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। দ্বিতীয় দিনে কেকেআর-কে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্ট যত এগোবে, ততই বাড়বে উত্তেজনা। ফলে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে আইপিএলের দিকে। প্রশ্ন একটা, বিনামূল্যে দেখা যাবে আইপিএল?

Advertisement

এবার বড়সড় পরিবর্তন হয়েছে সম্প্রচারে। জিওহটস্টারে আর পুরো ম্যাচ বিনামূল্যে দেখা যাচ্ছে না। নতুন ‘হাইব্রিড’ মডেলে শুরুতে কিছু সময় ফ্রি দেখা গেলেও, পুরো ম্যাচ দেখতে হলে সাবস্ক্রিপশন নেওয়া বাধ্যতামূলক। মোবাইল প্ল্যান শুরু হচ্ছে মাসে ৭৯ টাকা থেকে, আর ১৪৯ টাকার ‘সুপার’ প্ল্যানে একাধিক ডিভাইসে দেখার সুবিধা রয়েছে। রিচার্জেই মিলছে সাবস্ক্রিপশন। আলাদা করে সাবস্ক্রিপশন না নিয়েও উপায় আছে। একাধিক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের সঙ্গেই জিওহটস্টার সাবস্ক্রিপশন দিচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রিলায়েন্স জিও প্ল্যান
ভারতে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের একাধিক প্রিপেইড প্ল্যানে আকর্ষণীয় সুবিধা দিয়েছে। যেখানে গ্রাহকরা ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি পাচ্ছেন জিওহটস্টারের সাবস্ক্রিপশন।

Advertisement

৩৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা পান। প্ল্যানের মেয়াদ ২৮ দিন হলেও এর সঙ্গে ৩ মাসের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

৪৪৯ টাকার প্ল্যান
৩৪৯ টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানেও প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ৫জি ডেটা সুবিধা রয়েছে। এর সঙ্গেও ৩ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

৯৪৯ টাকার প্ল্যান
বেশি দিন ব্যবহারের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকর। এই প্ল্যান বৈধ ৮৪ দিন পর্যন্ত। প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ৫জি সুবিধা মিলবে এখানে। পাশাপাশি থাকছে ৩ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন।

৩,৯৯৯ টাকার প্ল্যান
বার্ষিক এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৫জিবি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পান। এর সঙ্গে দেওয়া হচ্ছে সম্পূর্ণ জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন।

এছাড়া ১০০ ও ১৯৫ টাকার ডেটা অ্যাড-অনেও জিওহটস্টার সুবিধা মিলছে।

এয়ারটেল প্ল্যান
ভারতের শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জন্য ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারের সাবস্ক্রিপশন যুক্ত করেছে।

৪৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৪জিবি ডেটা, আনলিমিটেড ৫জি এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পান। এর সঙ্গে ২৮ দিনের জন্য জিওহটস্টার মোবাইল অ্যাক্সেস দেওয়া হয়।

৫৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা এবং আনলিমিটেড ৫জি সুবিধা রয়েছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন হলেও এর সঙ্গে ৩ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

১,০২৯ টাকার প্ল্যান
দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এই প্ল্যানটি বেশ উপযোগী। এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ। এর সঙ্গে প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড ৫জি এবং ভয়েস কলিং সুবিধা মিলছে। পাশাপাশি থাকছে ৩ মাসের জিওহটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন।

৩,৯৯৯ টাকার প্ল্যান
বার্ষিক এই প্ল্যানে প্রতিদিন ২.৫জিবি ডেটা, আনলিমিটেড ৫জি এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এর সঙ্গে পুরো ১ বছরের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত, যা দীর্ঘমেয়াদি বিনোদনের জন্য উপযুক্ত।

ভিআই (ভোডাফোন আইডিয়া) প্ল্যান
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়াতে ভোডাফোন আইডিয়া তাদের বিভিন্ন প্রিপেইড প্ল্যানে ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারের সাবস্ক্রিপশন যুক্ত করেছে। এর সঙ্গে থাকছে সংস্থার বিশেষ ‘হিরো অ্যাঁলিমিটেড’ সুবিধা, যেখানে নির্দিষ্ট সময়ে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ মিলছে।

১০১ টাকার ডেটা ভাউচার
এই অ্যাড-অন ভাউচারে ৫জিবি ডেটা দেওয়া হয়। এর সঙ্গে ৩ মাসের জিওহটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। তবে এটি ব্যবহার করতে হলে একটি সক্রিয় বেস প্ল্যান থাকা বাধ্যতামূলক।

৩৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং নির্দিষ্ট সময়ে আনলিমিটেড ডেটা সুবিধা পান। প্ল্যানটির বৈধতা ২৮ দিন এবং এর সঙ্গে ১ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হয়।

৪৬৯ টাকার প্ল্যান
এখানে প্রতিদিনের ডেটা বাড়িয়ে ২.৫জিবি করা হয়েছে। পাশাপাশি ২৮ দিনের বৈধতার মধ্যেই গ্রাহকরা পাচ্ছেন ৩ মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন।

৯৯৪ টাকার প্ল্যান
দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩ মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে।

৩,৬৯৯ টাকার প্ল্যান
বার্ষিক এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। এর সঙ্গে পুরো ১ বছরের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত।

ডেটা খরচে সতর্কতা
৪কে স্ট্রিমিংয়ে একটি ম্যাচেই ১০-১২জিবি ডেটা খরচ হতে পারে। ১০৮০পি-তেও লাগবে ২-৩জিবি। তাই আনলিমিটেড ৫জি না থাকলে ‘ডেটা সেভার’ বা ‘মিডিয়াম’ মোড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

সব মিলিয়ে, এবারের আইপিএল পুরোপুরি ফ্রি না হলেও টেলিকম রিচার্জ প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত খরচ ছাড়াই ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে। এখন শুধু পছন্দের প্ল্যান বেছে নিয়ে ক্রিকেটের রোমাঞ্চে ডুব দেওয়ার পালা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.