Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Ishaq Dar

ভরা সভায় রাম আছাড়! শান্তি বৈঠকে পাক বিদেশমন্ত্রীর অকাল পতন দেখে হাসছে বিশ্ব

রাষ্ট্রনেতাদের সামনে রাম আছাড় খেলেন পাক বিদেশমন্ত্রী ইশক দার। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৪১

options
link
ভরা সভায় রাম আছাড়! শান্তি বৈঠকে পাক বিদেশমন্ত্রীর অকাল পতন দেখে হাসছে বিশ্ব zoom
পাক বিদেশমন্ত্রীর আছাড় খাওয়ার সেই মুহূর্ত।
Advertisement

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় মাঠে নেমেছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গভীর আলোচনাও শুরু হয়েছে ইসলামাবাদে। তেমনই এক বৈঠকে রাষ্ট্রনেতাদের সামনে রাম আছাড় খেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশক দার (Ishaq Dar)। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। মধ্যস্থতাকারী পাকিস্তানের এহেন অকাল পতন দেখে হাসির রব উঠেছে সোশাল মিডিয়ায়।

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের সামনে নিজেদের দায়িত্ববান দেশ হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়ে বিশ্বনেতাদের ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শাহবাজ শরিফরা। সেইমতো রবিবার ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রীর দপ্তরে বসেছিল বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের রাষ্ট্রপ্রধানরা। আলোচনার মূল বিষয় ছিল কীভাবে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ থামানো যায়। রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দনের পর ইশক দার এগিয়ে যাচ্ছিলেন মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে করমর্দনের উদ্দেশে। তবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আছাড় খেয়ে পড়েন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইশক দার এগিয়ে যাচ্ছিলেন মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে করমর্দনের উদ্দেশে। তবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আছাড় খেয়ে পড়েন তিনি।

বিদেশমন্ত্রী এমন বেহাল দশা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারে ছুটে যান নিরাপত্তারক্ষী ও রাষ্ট্রনেতারা। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও যেভাবে তিনি পড়েছিলেন তাতে অনুমান করা হচ্ছিল ভালোরকম চোট পেয়েছেন পাক বিদেশমন্ত্রী। যদিও তিনি ঠিক আছেন বলেই জানিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা।কিন্তু এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির জোয়ার উঠেছে। অনেকেই কটাক্ষ করেছে, ‘পাকিস্তান নিজে এখনও সোজা হয়ে দাঁড়াতে সেখেনি, সে গিয়েছে দায়িত্ববাণ অভিভাবকের ভূমিকা নিতে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.