Hardik Pandya

সূর্যের হাতে মুম্বইয়ের নেতৃত্ব তুলে দিচ্ছেন হার্দিক! আইপিএল শুরুর আগেই জল্পনা

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে। তার আগে এবার নতুন জল্পনা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৯:০৫

options
link
সূর্যের হাতে মুম্বইয়ের নেতৃত্ব তুলে দিচ্ছেন হার্দিক! আইপিএল শুরুর আগেই জল্পনা
মুম্বইয়ের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন হার্দিক? ফাইল ছবি।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে। তার আগে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কিছুদিন আগে আবারও নাকি রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ার দ্বন্দ্বের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার ’৮৩-র বিশ্বজয়ী তারকার মতে, হার্দিকের (Hardik Pandya) নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। কিন্তু কেন এমন বললেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক?  

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, সাম্প্রতিক সাফল্যের নিরিখে সূর্যকুমার যাদব ‘অটোমেটিক চয়েজ’। শ্রীকান্তের কথায়, “পরিস্থিতিটা একটু অদ্ভুত। দু-তিন সপ্তাহ আগে সূর্যকুমার ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে অধিনায়ক হিসাবে। দু’বছর আগে একই কাজ করেছে রোহিত শর্মা। ব্যক্তিগতভাবে হার্দিক আমার খুবই পছন্দ। ও অসাধারণ ক্রিকেটার, ভালো মানুষ এবং দক্ষ অধিনায়কও। গুজরাট টাইটান্সকে শিরোপা জিতিয়েছে। তবে এটা দলের অভ্যন্তরীণ নীতি। ওদেরই মিটিয়ে নিতে হবে। বাইরে থেকে দেখলে সূর্যকুমারই এগিয়ে।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “দলের মালিক, শীর্ষ কর্তারা, রোহিত, সূর্যকুমার, হার্দিক – সবাইকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। চাইলে যে কোনও সময় সূর্যকুমারকে অধিনায়ক করা যেতে পারে।” শ্রীকান্তের মতে, “রোহিতের অধিনায়কত্বে যেমন খেলেছে হার্দিক, তেমনই সূর্যর নেতৃত্বেও খেলেছে। দু’জনের নেতৃত্বে বিশ্বকাপও জিতেছে। সবচেয়ে ভালো হয়, যদি হার্দিক নিজেই এগিয়ে এসে বলে, ‘আমি সরে দাঁড়াচ্ছি, সূর্যই নেতৃত্ব দিক। ও বিশ্বকাপজয়ী অধিনায়ক।’ নেতৃত্ব নিয়ে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা মেটানোর সেরা উপায় এটাই।”

Advertisement

আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি মুম্বই। তবে গত কয়েকটা মরশুম ভালো যায়নি ‘এমআই পল্টন’দের। গত মরশুমে প্লে অফে খেলেছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দল। তবে চ্যাম্পিয়ন হতে পারেনি পাঁচবারের আইপিএল শিরোপাজয়ীরা। ২০২৪ সালের মেগা ইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। মুম্বইয়ের বক্তব্য ছিল, ভবিষ্যৎ ভেবেই ওই সিদ্ধান্ত। কিন্তু মুম্বইয়ের ওই ব্যাটন বদল মসৃণ হয়নি। দলে একাধিক মহাতারকা থাকায় হার্দিকের কাজটা কঠিন ছিল। যেটা খুব একটা সাফল্যের সঙ্গে তিনি করে উঠতে পারেননি। তবে এ মরশুমে শক্তি বাড়িয়ে নতুন করে চেনা মেজাজে ফেরার চেষ্টায় মুম্বই। এর মধ্যেই উঠে এল শ্রীকান্তের মন্তব্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.