ওয়াংখেড়ের ক্রিজে তখন আগুন ছোটাচ্ছেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগিদের একেবার পাড়ার বোলারদের স্তরে নামিয়েছেন দুই মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার। তবু এক অজানা কারণে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে একবারের জন্যও বল হাতে দেখা গেল না। ফলশ্রুতি, বোলারদের ব্যর্থতায় রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়াকেই তোপ দাগলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।
আরও পড়ুন:
আইপিএলের নিলামে ২৫.২০ কোটি টাকা খরচ করে কেনা গ্রিনকে কেন বোলিং করানো হল না, ম্যাচের পর স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ধেয়ে এল রাহানের দিকে। কিছুটা ক্ষুব্ধ হয়েই রাহানে জবাব দিলেন, “কেন গ্রিন বোলিং করল না, এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করলে ভালো হয়। আমি এর উত্তর দিতে পারব না।” মুম্বইয়ের দুই ব্যাটার রোহিত (৭৮) এবং রিকেলটন (৮১) প্রথম উইকেটের জুটিতে ১৪৮ রান তুলে ফেলেন। ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তীও কিছু করতে পারেননি। তাঁর ‘বোলিং রহস্য’ বোধহয় ফাঁস হয়ে গিয়েছে। রাহানে কার্যত স্বীকারই করে নিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিনিষেধ থাকায় গ্রিনকে দিয়ে প্রথম ম্যাচে বল করানো যায়নি। তবে একইসঙ্গে জানিয়েছেন, তাঁর আশা দ্রুত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বোলিং করবেন। তাঁর বক্তব্য, “আশা করছি, গ্রিন দ্রুতই বোলিং শুরু করতে পারবে। তখন হয়তো কম্বিনেশনটা অন্যরকম হবে।”
কেকেআর অধিনায়ক মেনে নিচ্ছেন, তাঁদের অনভিজ্ঞ বোলিং মুম্বইয়ের মতো অভিজ্ঞ এবং শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে কোনও ছাপই ফেলতে পারেনি। রাহানের মন্তব্য, “বোলারদের জন্য ম্যাচটা সত্যিই কঠিন ছিল। আমাদের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। উল্টোদিকে, মুম্বইয়ের ব্যাটিং শক্তিশালী এবং অভিজ্ঞ। যাই হোক, এটা একটা শিক্ষা। মুম্বই দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের বোলাররা এই মাচ থেকে অবশ্যই শিক্ষা নেবে।” মুম্বইয়ের ব্যাটিং শুরু হওয়ার চার ওভার পরেই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় রাহানেকে। তাঁর পায়ের পেশিতে টান ধরেছিল। মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর বেরিয়ে যান। তাঁর পরিবর্তে কেকেআরকে নেতৃত্ব দেন রিঙ্কু সিং। নিজের চোট প্রসঙ্গে রাহানে বলেন, “এখন ঠিক আছি। পায়ের পেশিতে টান ধরেছিল। দু’টো পায়েই সমস্যা হচ্ছিল। আশা করছি, দ্রুত ঠিক হয়ে যাব।” নিজের ব্যাটিং প্রসঙ্গে মজা করেই বলেন, “আমি এখনও তরুণ। মাত্র ৩৭ বছর বয়স। রান পেয়েছি। ভালো লাগছে।” তবে এই হারটা মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন
-
মুখ্যমন্ত্রীর নির্দেশমাত্রই ‘অ্যাকশন’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে গ্রেপ্তার সভার আয়োজকরা