চোট-আঘাতে জেরবার কেকেআর। হর্ষিত রানা-আকাশ দীপ নেই। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) কি খেলতে পারবেন? এখনও কোনও উত্তর নেই। কারণ বোর্ডের ফিটনেস পরীক্ষা দিতে হাজিরই হলেন না তারকা পেসার। ফলে আদৌ তিনি এবারের আইপিএল খেলতে পারবেন কি না জানা নেই। বা পারলেও কবে নাইট শিবিরে যোগ দেবেন, তার উত্তর অজানা।
এই বিষয়ে আরও খবর
নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। আইপিএলে তাঁর খেলা নিয়ে সংশয় অব্যাহত। নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু জানা গিয়েছে, বোর্ডের সেই পরীক্ষায় হাজির হননি পাথিরানা। ফলে শ্রীলঙ্কা বোর্ড ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিতে পারছে না। তাই পাথিরানা কবে কেকেআরে যোগ দেবেন, তা নিশ্চয়ই করে বলা যাচ্ছে না।
একইভাবে পরীক্ষা দেননি ওয়ানিন্দু হাসরাঙ্গা। তিনি এবার লখনউ সুপার জায়ান্টসে খেলবেন। শ্রীলঙ্কার স্পিনারও বিশ্বকাপে চোট পেয়েছিলেন। তাঁর আইপিএল খেলা নিয়েও দুশ্চিন্তা রয়েই গেল। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা পরীক্ষা দিলেও এখনও ফলাফল আসেনি। তবে আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার এশান মালিঙ্গা। মঙ্গলবারই তিনি সানরাইজার্সে যোগ দেবেন।
শ্রীলঙ্কা বোর্ডের কড়া নিয়ম রয়েছে, আইপিএলে যোগ দেওয়ার জন্য শারীরিক সামর্থ্যের পরীক্ষা দিতে হবে। তারপরই বোর্ড থেকে এনওসি পাবে। হাসরাঙ্গা বা পাথিরানার মতো যাঁরা চোট পেয়েছিলেন, তাঁদের রিহ্যাব চলছে। এনওসি পেলে তাঁরা আইপিএলে খেলতে আসবেন। এই অবস্থায় সবচেয়ে সমস্যায় কেকেআরই। মুস্তাফিজুর বাদ। নেই হর্ষিত-আকাশও। এবার দেখার কবে পাথিরানা দলের সঙ্গে যোগ দেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর



