প্রথম দুই ম্যাচে হার। সোমবার বৃষ্টি ‘বাঁচিয়ে’ দিয়েছে কেকেআরকে (KKR)। পয়েন্টের খাতা খুললেও ফের ধাক্কা নাইট রাইডার্সের জন্য। একে তো বোলিং বিভাগ খুব দুর্বল। তাতে কিছুটা ভরসা জোগাতে পারতেন পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। কিন্তু তাঁর ভারতে আসার রাস্তা আটকে দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ১৮ কোটির পেসারকে এখনও খেলার ছাড়পত্র দেয়নি তাঁর দেশের বোর্ড। ফলে কবে তিনি নাইট শিবিরে যোগ দেবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। আইপিএলে (IPL 2026) তাঁর খেলা নিয়ে সংশয় অব্যাহত। ক্রীড়াবিষয়ক এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় চুক্তির ১৫ জনকে এখনও এনওসি বা খেলার ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কার ক্রিকেটে বোর্ড। তার মধ্যে নাইট রাইডার্সের মাথিশা পাথিরানা ছাড়াও আছেন লখনউ সুপার জায়ান্টসের ওয়ানিন্দু হাসরাঙ্গা। তাঁরা বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। অন্যদিকে ৬ জন এই পরীক্ষায় পাস করতে পারেননি।
প্রথমে অনুমান করা হয়েছিল পাথিরানা এপ্রিলের মাঝামাঝি দলের সঙ্গে যোগ দিতে পারেন। এর পরের পরীক্ষা আগামী সপ্তাহে। সেই পরীক্ষায় শ্রীলঙ্কার পেসার পাস করলে ছাড়পত্র পাবেন। সেক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে নাইট শিবিরে দেখা যেতে পারে পাথিরানাকে। শ্রীলঙ্কা বোর্ডের কড়া নিয়ম রয়েছে, আইপিএলে যোগ দেওয়ার জন্য শারীরিক সামর্থ্যের পরীক্ষা দিতে হবে। তারপরই বোর্ড থেকে এনওসি পাবে। তবে তিনি ইতিমধ্যে বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন।
সমস্যা এখানেই শেষ নয়। শ্রীলঙ্কার আরেক পেসার নুয়ান থুসারা নিজেকে ফিট ঘোষণা করেছেন। অথচ বোর্ড তাঁকে আইপিএলে খেলতে দিতে নারাজ। এই অভিযোগ তুলে এবার বোর্ড কর্তাদের বিরুদ্ধে মামলা ঠুকেছেন আরসিবি’র পেসার নুয়ান থুসারা। পাথিরানার সঙ্গেও সেরকম হবে না তো? কেকেআরে নেই হর্ষিত রানা, আকাশ দীপ। পেস বিভাগের ভরসা তুলনায় ‘অনভিজ্ঞ’ ব্লেসিং মুজারাবানি ও কার্তিক ত্যাগী। এই অবস্থায় পাথিরানার অনুপস্থিতি আরও চাপে ফেলবে নাইটদের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’
-
‘টাকা না পেলে আমার অফিসে যোগাযোগ করুন’, অন্নপূর্ণা-ক্ষোভ সামলাতে আসরে রচনা
-
পুরোটাই পেপার লেস, পড়ুয়ারা পায় সুষম ব্রেকফাস্ট, ‘মডেল’ স্কুল গড়ে জাতীয় পুরস্কার বর্ধমানের শিক্ষকের



