প্রবল সংকটে ভুগছে দল। আইপিএল অভিযানের শুরুতেই একেবারে খড়কুটোর মতো উড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ইয়েলো আর্মিকে বাঁচাতে এবার কি চোট নিয়েই মাঠে নেমে পড়বেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? মাহির একটি ভিডিও ভাইরাল হতেই আশায় বুক বাঁধছেন চেন্নাই ভক্তকুল। তাঁরা ভাবছেন, থালার হাত ধরেই ফের চাঙ্গা হয়ে উঠবে ঋতুরাজ গায়কোয়াড়ের দল।
আরও পড়ুন:
৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করেছে সিএসকে। ওই ম্যাচে প্রবল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই শিবির। মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৪৭ বল বাকি থাকতে ম্যাচ হারে হলুদ জার্সিধারীরা। নেট রানরেটে বিশাল ধাক্কা খেয়ে পয়েন্ট টেবিলে সকলের নিচে রয়েছে চেন্নাই। সবমিলিয়ে প্রবল চাপে রয়েছেন শিবম দুবেরা। তার মধ্যেই শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই।
সেই ম্যাচের আগে চেন্নাই ভক্তদের মনোবল বাড়াবে একটি ভাইরাল ভিডিও। মেগা টুর্নামেন্টের শুরুতেই জানা গিয়েছিল, কাফ মাসলে চোট লেগেছে মাহির। ফলে প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কয়েকদিনের মধ্যে জানা যায়, দু’সপ্তাহ নয়। সম্ভবত আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে মাহিকে। একটা সম্ভাবনা ছিল যে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ফের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে সেই ম্যাচেও তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে ২৩ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ধোনি খেলতে পারেন। অর্থাৎ আইপিএলের প্রায় অর্ধেক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
তবে মহেন্দ্র সিং ধোনি কী করবেন, সেটা ঘুণাক্ষরেও কেউ টের পায় না। তাই চোট নিয়ে জল্পনার মধ্যেই বুধবার মাঠে নেমে পড়লেন মাহি। সিএসকের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কিটব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন তিনি। তবে মাঠে এলেও মাহি খেলতে নামবেন, একথা জোর দিয়ে বলা যাচ্ছে না। অতীতে চোট নিয়ে হলুদ জার্সিতে খেলেছেন ধোনি। আরও একবার তিনি যন্ত্রণা নিয়ে বাইশ গজে নেমে পড়বেন, খাদের কিনারা থেকে টেনে তুলবেন সিএসকে শিবিরকে-আশা করছে ভক্তকুল।
Kodiyil Oruvan! 🦁💛#WhistlePodu #Yellove pic.twitter.com/SuztJYGNzr
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়
-
সাগরে নিম্নচাপের ভ্রকুটি! ভাসবে কোন কোন জেলা? কেমন থাকবে কলকাতার আবহাওয়া
-
অবাধ্য প্রেম! এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ‘প্রপোজ’, এবার হাতকড়া পরে আদালতে ঠোঁটঠাসা চুমু যুগলের
-
পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর