Rajasthan Royals

আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি! বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস, কত টাকায়?

দিন কয়েক আগেই রাজস্থান রয়্যালস কেনার জন্য ১৬ হাজার কোটি টাকার অফার দিয়েছিল কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনারস (সিপিসিপি)। সেই অফার ফিরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ২০:১৭

options
link
আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি! বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস, কত টাকায়?
রাজস্থান রয়্যালস। ফাইল ছবি

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি চুক্তি। বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি মরশুমেই নতুন মালিকের অধীনে খেলতে নামবেন রিয়ান পরাগরা। মনোজ বাদালেরর হাত থেকে এবার মালিকানা যাচ্ছে কাল সোমানির হাতে। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদের ফ্র্যাঞ্চাইজির দাম উঠল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

Advertisement

দিন কয়েক আগেই রাজস্থান রয়্যালস কেনার জন্য ১৬ হাজার কোটি টাকার অফার দিয়েছিল কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনারস (সিপিসিপি)। সেই অফার ফিরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড। জানা গিয়েছিল, ওই সংস্থার মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া এবং অন্যান্য জটিলতা পছন্দ হয়নি রাজস্থানের। তাই দ্বিতীয় সর্বোচ্চ অফার গ্রহণ করল তাঁরা। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। সেই অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড।

Advertisement

কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। সেই অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড।

এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। যার মালিক মনোজ বাদালে। তাছাড়াও অংশীদার হিসাবে রয়েছেন ল্যাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল। তাদের হাতে শেয়ার রয়েছে ১৩ ও ১৫ শতাংশ। জানা যাচ্ছে, সোমানি ছাড়াও আরও চারজন রাজস্থান কেনার দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত মার্কিন ব্যবসায়ী রেকর্ড দামে জয়পুরের ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিল। এটাই আইপিএলের ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি।

Advertisement

এর আগে গত বছর সিভিসি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের ৬৭ শতাংশ শেয়ার কিনেছিল ৫ হাজার ২৫ কোটি টাকায়। সেটার হিসাবে গুজরাটের দাম ছিল ৭ হাজার ৫০০ কোটি টাকা। এবার রাজস্থানের দাম অনেকটাই বেড়ে গেল আইপিএল মানেই কোটি টাকার খেলা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে গোটা বিশ্বে সব খেলার মধ্যে তৃতীয়। এ হেন দামি লিগের দলগুলিও দামি হবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু তা বলে এত দাম! উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। ২০২২ মরশুমে ফাইনালে পৌঁছেছিল তারা। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.