IPL 2026

ডাগআউটে মোবাইল হাতে সাপোর্ট স্টাফ, উঁকি বৈভবের, বিতর্কে রাজস্থান রয়্যালস

জয়ের পরেও শান্তিতে নেই রাজস্থান রয়্যালস। এবার তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। যার জেরে হতে পারে শাস্তিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২০:২৫

options
link
ডাগআউটে মোবাইল হাতে সাপোর্ট স্টাফ, উঁকি বৈভবের, বিতর্কে রাজস্থান রয়্যালস
রাজস্থানের সাপোর্ট স্টাফের হাতে মোবাইল, পাশে বৈভব সূর্যবংশী। ছবি সংগৃহীত।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২০০-র উপর রান তাড়া করে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তাবড় বোলারদের পিটিয়ে ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। কিন্তু এত সবের পরেও শান্তিতে নেই তারা। এবার তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। যার জেরে হতে পারে শাস্তিও।

Advertisement

কিন্তু কেন এমন অভিযোগ? আরসিবি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থানের এক স্টাফকে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়েছে। আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজারি মোবাইল রাখতে পারেন। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার ম্যাচ চলাকালীন একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দেখা যায়, রাজস্থান দলের এক সাপোর্ট স্টাফ ডাগআউটের একেবারে পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন ১৫ বছরের বৈভব। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের বিষয়টি কতটা নিয়মসিদ্ধ, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। মুহূর্তটির একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক আরও জোরদার হয়।

Advertisement

প্রশ্ন উঠছে, আইপিএলের নজরদারি ব্যবস্থা বা নিয়মকানুন কি শিথিল করা হয়েছে? যদি তা না-ই হয়, তবে কীভাবে রাজস্থানের ওই সাপোর্ট স্টাফ বিনা বাধায় ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার করলেন, সেটাই এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা। এ ব্যাপারে এখনও পর্যন্ত রাজস্থান কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে নিয়মভঙ্গ করে থাকলে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.