Rajasthan Royals

১৬০০০ কোটির অফারও নাপসন্দ! বিক্রি হচ্ছে না রাজস্থান রয়্যালস, আরসিবির দাম চমকে দেবে

রাজস্থানের তুলনায় আরসিবির জনপ্রিয়তা অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই রাজস্থানের যদি এত দাম ওঠে আরসিবির দাম আরও বেশি হতে চলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৩:৫৬

options
link
১৬০০০ কোটির অফারও নাপসন্দ! বিক্রি হচ্ছে না রাজস্থান রয়্যালস, আরসিবির দাম চমকে দেবে
রাজস্থান রয়্যালস। ফাইল ছবি

আইপিএল মানেই কোটি টাকার খেলা। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। ব্র্যান্ড ভ্যালুর নিরিখে গোটা বিশ্বে সব খেলার মধ্যে তৃতীয়। এ হেন দামি লিগের দলগুলিও দামি হবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু তা বলে এত দাম! শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) কেনার জন্য ১৬ হাজার কোটি টাকার অফার দিয়েছিল কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনারস (সিপিসিপি)। সেই অফারও ফিরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড। তাঁদের ধারণা, ফ্র্যাঞ্চাইজির আরও বেশি দর উঠবে।

Advertisement

এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। যার মালিক মনোজ বাদালে। তাছাড়াও অংশীদার হিসাবে রয়েছেন ল্যাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল। তাদের হাতে শেয়ার রয়েছে ১৩ ও ১৫ শতাংশ। জানা গিয়েছে, সিপিসিপি ছাড়াও মোট চারটি সংস্থা রাজস্থান রয়্যালস কেনার ব্যাপারে আগ্রহী ছিল। এর মধ্যে কাল সোমানি রাজস্থানকে প্রায় ১.৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১১,৯৫৬ কোটি) অফার দিয়েছে। সেটা খারিজ করেছে রাজস্থান বোর্ড।

Advertisement

তবে সবচেয়ে বড় অফারটি দেয় কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনারস। ওই সংস্থার অফার মোট ১.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১৬ হাজার কোটি টাকা। ওই সংস্থাটির মালিকানা রয়েছে নিশা সচদেব এবং দেবজিত গুপ্তার হাতে। কিন্তু ওই বিরাট অফারও গ্রহণ করল না রাজস্থান। তাঁদের ধারণা আরও বেশি দাম পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজস্থানেরই যদি এত দাম হয়, তাহলে আরসিবির মতো দলের দাম কত হবে। ইতিমধ্যেই আরসিবি কিনতে ২ বিলিয়ন ডলার পর্যন্ত অফার দেওয়া হয়েছে। রাজস্থানের তুলনায় আরসিবির জনপ্রিয়তা অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই রাজস্থানের যদি এত দাম ওঠে আরসিবির দাম আরও বেশি হতে চলেছে।

Advertisement

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। ২০২২ মরশুমে ফাইনালে পৌঁছেছিল তারা। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। এদিকে আরসিবি নিয়মিত আইপিএলে উপরের সারিতে থাকে। গত বছর তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। সব ছাপিয়ে বিরাট কোহলির মতো তারকা আরসিবিতে খেলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.