Ravi Ashwin

বৈভব বা আয়ুষ মাত্রে নন, ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে? চমকপ্রদ নাম অশ্বিনের মুখে

যাকে তাকে জাতীয় দলে খেলানো উচিত নয়, তরুণদের সুযোগ দেওয়া নিয়েও ক্ষুব্ধ অশ্বিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ২০:৪৫

options
link
বৈভব বা আয়ুষ মাত্রে নন, ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে? চমকপ্রদ নাম অশ্বিনের মুখে
ভবিষ্যতের তারকা বাছলেন অশ্বিন।

শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা এখন জাতীয় দলের নিয়মিত তারকা। গিল কমবেশি সুপারস্টার খেতাব অর্জনও করে ফেলেছেন। আইপিএলে খেলা অনেক তারকাই জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু এদের পর ভারতীয় ক্রিকেটের সুপারস্টার কে? তরুণ প্রজন্মের কার উপর ভর করে এগোবে টিম ইন্ডিয়া? অনেকেরই মাথায় আসতে পারে বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রেদের নাম। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বলছেন অন্য কথা। তাঁর দাবি, এঁরা কেউ নন, বরং টিম ইন্ডিয়ার নেক্সট বিগ থিং হতে পারেন প্রিয়াংশ আর্য।

Advertisement

অশ্বিন বলছেন, “আমি কাউকে ছোট বা বড় বলছি না। কিন্তু এই যে প্রিয়াংশ আর্য ছেলেটা আমার মনে হয় বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের থেকেও একধাপ এগিয়ে।” কিন্তু বৈভব বা আয়ুষের থেকে কেন এগিয়ে প্রিয়াংশ? অশ্বিন বলছেন, “কারও সঙ্গে তুলনা করতে চাই না, কিন্তু প্রিয়াংশ বড় ইনিংস খেলতে পারে। ওর হিটিং রেঞ্জও অনেকটা বেশি।” বস্তুত চলতি আইপিএলে বৈভব, আয়ুষ এবং প্রিয়াংশ তিন প্রতিভাই দারুন ফর্মে। তবে খানিকটা এগিয়ে আর্যই। তিনি ৫ ম্যাচে ৪২ গড়ে ২১১ রান করে ফেলেছেন। তাঁকেই ৩ তরুণের লড়াইয়ে এগিয়ে রাখছেন অশ্বিন। যদিও বাকি দুজনের চেয়েই প্রিয়াংশের বয়সটা একটু বেশি। তিনি ২৪ বছর বয়সি।

Advertisement

৩১ মে আইপিএলের ফাইনাল। কোন দুই দল ফাইনালে নামবে সেটা সময়ই বলবে। এদিকে ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের দিন কুড়ির মধ্যে আইপিএল শুরু হয়েছে। আবার সেই টুর্নামেন্ট শেষের একসপ্তাহের মধ্যে দেশের মাটিতে টেস্ট ম্যাচ। ফলে অনেক ক্রিকেটারই বিশ্রাম পাবেন না। অতিরিক্ত ক্রিকেটে ক্ষুব্ধ খোদ শুভমান গিল, গৌতম গম্ভীররা। শোনা যাচ্ছে, কোচ এবং অধিনায়কের ক্ষোভে বিসিসিআই আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে। তাতেও ক্ষুব্ধ অশ্বিন।

Advertisement

তিনি বলছেন, “এভাবে যাকে তাকে ইন্ডিয়া ক্যাপ দেওয়া উচিত নয়। এটা সম্মানের ও গর্বের ব্যাপার। আপনি ক্রিকেটটা কেন খেলেন, কারণ আপনি দেশের হয়ে খেলতে চান। এটার একটা মূল্য থাকা উচিত। যাকে তাঁকে দিয়ে দেওয়া উচিত নয়।” তরুণদের প্রাধান্য দেওয়ার জন্য ইন্ডিয়া এ দলের সফর আরও বাড়ানো উচিত বলে মনে করছেন অশ্বিন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.