Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Mara Flavia Araujo

জলে ডুবে মৃত্যু সাঁতারুর! ১০ ফুট গভীর থেকে উদ্ধার দেহ, শোকের ছায়া ক্রীড়াজগতে

তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে। কীভাবে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:৫৮

options
link
জলে ডুবে মৃত্যু সাঁতারুর! ১০ ফুট গভীর থেকে উদ্ধার দেহ, শোকের ছায়া ক্রীড়াজগতে zoom
Advertisement

সাংবাদিকতা দিয়ে কেরিয়ারের শুরু। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন ফিটনেস ইনফ্লুয়েন্সর হিসাবে। সেই পথ ধরেই ক্রীড়াজগতে প্রবেশ। এরপর ট্রায়াথলনকে নিজের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন ব্রাজিলের মারা ফ্লাভিয়া আরাউহো। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।

কীভাবে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা? আয়রনম্যান টেক্সাস প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ওপেন-ওয়াটার সুইমিং পর্ব চলাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যান ৩৮ বছরের এই অ্যাথলিট। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘ খোঁজাখুঁজির পর জলের ১০ ফুট গভীর থেকে তাঁর দেহ উদ্ধার করেন ডুবুরিরা। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। ট্রায়াথলন হল এমন একটি প্রতিযোগিতা, যেখানে কোনও প্রতিযোগীকে পর্যায়ক্রমে সাঁতার, সাইক্লিং এবং দৌড় এই তিন ধাপ সম্পন্ন করতে হয়। 

Advertisement

মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যদিও প্রতিযোগিতার আগে তাঁর শরীরে ফ্লু জাতীয় উপসর্গ ছিল বলে জানা গিয়েছে। বিশ্বের অন্যতম কঠিন এই আয়রনম্যান প্রতিযোগিতা। ২.৪ মাইল সাঁতার, ১১২ মাইল সাইক্লিং এবং একটি পূর্ণ ম্যারাথন সম্পূর্ণ করতে হয় প্রতিযোগীদের। এর মধ্যে ওপেন-ওয়াটার সাঁতার পর্বটিকেই সবচেয়ে চ্যালেঞ্জিং ধরা হয়। এই কঠিন পর্বেই নাম লিখিয়েছিলেন ব্রাজিলের ফ্লাভিয়া আরাউহো। লেক উডল্যান্ডসে অনুষ্ঠিত ওপেন-ওয়াটার সাঁতারে তাঁর নাম ছিল। তবে পেশাদার মহিলা বিভাগের রেস শুরুর প্রায় এক ঘণ্টা পর, স্থানীয় সময় সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকাই নিখোঁজ হয়ে পড়েন।

Mara Flavia Araujo dies after falling 10 feet into water

জলের খারাপ দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজ বড় বাধার মুখে পড়ে। দু-তিন ঘণ্টা পর প্রায় ১০ ফুট গভীর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান, জলে ডুবে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে ফ্লাভিয়ার। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে মন্টগোমেরি কাউন্টি শেরিফস অফিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ক্রীড়া জগতের বাইরে ফ্লাভিয়ার আর এক পরিচয় ছিল একজন দক্ষ সাংবাদিক হিসাবে। প্রায় এক দশকেরও বেশি সময় তিনি রেডিও এবং টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন। বিশেষ করে রেকর্ড টিভিতে দীর্ঘ ১৩ বছর যুক্ত ছিলেন তিনি।

এছাড়াও ইন্টার্নশিপ করেছিলেন ইপিটিভি-তে। পরে পিআরবি ব্রাজিলিয়ান রিপাবলিক পার্টির কমিউনিকেশনস কোঅর্ডিনেটর হিসাবেও কাজ করেন। কর্পোরেট কমিউনিকেশন ও ক্রাইসিস ম্যানেজমেন্টও তাঁর অভিজ্ঞতা ছিল। সাংবাদিকতার পাশাপাশি সংগীতের প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। পেশার বাইরে তিনি পার্টটাইম ডিজে হিসাবেও কাজ করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে ট্রায়াথলনে সক্রিয় ছিলেন ফ্লাভিয়ার। তিনি নিয়মিত আয়রনম্যান এবং ৭০.৩ দূরত্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সোশাল মিডিয়ায় তাঁর অগণিত ফলোয়ার ছিল। জানা গিয়েছে, প্রতিযোগিতার আগে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন, তবুও লড়াই ছাড়েননি। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ‘ফ্লাভিয়ারের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.