এই দলই তাঁকে সুপারস্টার করে তুলেছিল। তাঁকে নেতা করার জন্য দলের সফলতম অধিনায়ককে সরিয়ে দিতেও দ্বিধা করেনি। কিন্তু সেই মুম্বই ইন্ডিয়ান্স এবার বীতশ্রদ্ধ হার্দিক পাণ্ডিয়ার উপরে। শোনা যাচ্ছে, আইপিএল শেষে হার্দিক (Hardik Pandya) মুম্বইয়ের নেতৃত্ব তো হারাবেনই। আদৌ তাঁকে দলে রাখা হবে কিনা, সেই নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে থাকার যোগ্য কিনা, সংশয় ধরা পড়ছে দলের অন্দরেই।
আরও পড়ুন:
এবারের আইপিএলে নবম স্থানে শেষ করেছে মুম্বই। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায় পড়ছে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। কালের নিয়মে সেই উষ্মা ঝিমিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ্য অধিনায়ক তো? হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি।
চলতি আইপিএলে ব্যর্থতার মাঝে একাধিক ইঙ্গিতবাহী কাণ্ড ঘটিয়েছেন হার্দিক। ইনস্টাগ্রামে আনফলো করেছেন নিজের দলকে। পরে ড্যামেজ কন্ট্রোল করে মুম্বইকে ফলো করেন। আচমকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও উড়িয়ে দেন। চলতি আইপিএলের অনেকটা সময় মাঠের বাইরেই কাটান তিনি। ক্রিকেটমহলের একাংশ মনে করেছে, ফিট হওয়া সত্ত্বেও চোটের দোহাই দিয়ে হার্দিক কয়েকটা ম্যাচ খেলেননি। দলের অন্দরে বেশ কিছু ক্রিকেটার হার্দিককে নিয়ে অসন্তুষ্ট, এমন গুঞ্জনও শোনা গিয়েছে আইপিএল চলাকালীন।
সবমিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের অবস্থা অত্যন্ত টলমল। নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক প্রাক্তনীর কথায়, “আগামী মরশুমের জন্য মুম্বইয়ের আত্মসমীক্ষা করা দরকার। বহু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আগামী দিনে হার্দিক আদৌ অধিনায়ক থাকবে কি? যদি অধিনায়কত্ব যায়, তাহলে প্লেয়ার হিসাবেও কি রাখা হবে হার্দিককে?” উল্লেখ্য, ক্রিকেটমহল মনে করছে, মুম্বইয়ের সঙ্গে হার্দিকের বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা। আগামী মরশুমে হার্দিককে আর রাখবে না মুম্বই। সেটা হলে হার্দিকের আইপিএল কেরিয়ার শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মার পছন্দের কাউকে অধিনায়ক করতে পারে মুম্বই, এমন সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা