Riyan Parag

ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান রিয়ান পরাগের! ফের প্রশ্নের মুখে রাজস্থান শিবির

ড্রেসিংরুমে ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে সুখটান দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রাজস্থান অধিনায়ককে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৭:০৬

options
link
ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান রিয়ান পরাগের! ফের প্রশ্নের মুখে রাজস্থান শিবির
ছবি: সোশাল মিডিয়া।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তবে মাঠের লড়াই ছাপিয়ে এবার বিতর্কে তাদের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাঁকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে বলে দাবি। টেলিভিশন সম্প্রচারের ফুটেজে ধরা পড়া সেই মুহূর্তটি দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

ঘটনাটি রাজস্থান ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তাঁর হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায় বলে দাবি নেটিজেনদের একাংশের। নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভারতে ২০১৯ সালের ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) নিষিদ্ধকরণ আইন অনুযায়ী ই-সিগারেট তৈরি, বিক্রি, কেনাবেচা, আমদানি, রফতানি ও বিজ্ঞাপন নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানাও হতে পারে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বিসিসিআই। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠতে শুরু করেছে। সূত্রের খবর, “সাধারণ সিগারেটের ক্ষেত্রে যা বোঝা যায়, ভ্যাপিংয়ে ঠিক কী শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে, তা অনেক সময় স্পষ্ট নয়। দেশে এটি নিষিদ্ধ হওয়ার পিছনে কারণ রয়েছে। বিশেষ করে একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর।” তাদের সংযোজন, “ফ্র্যাঞ্চাইজি ও অধিনায়ককে এ বিষয়ে জবাবদিহি করতে হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের ঘটনায় বিসিসিআই যে কঠোর অবস্থান নেবে, তা বলাই বাহুল্য।”

Advertisement

চলতি মরশুমে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান শিবির। সম্প্রচারে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল দলের ম্যানেজার রোমি ভিন্দরকে। পরে তদন্তের পর তাঁকে সতর্ক করে জরিমানা করা হয়। এবার ড্রেসিংরুমে ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে সুখটান দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রাজস্থান অধিনায়ককে। উল্লেখ্য, এমনিতেই নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রিয়ান। কেবল অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স হতাশাজনক। ৯ ম্যাচে করেছেন মাত্র ১১৭ রান। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.