Vaibhav Sooryavanshi

‘ম্যাচিওর’ বৈভবে মুগ্ধ চাহালের প্রাক্তন ‘প্রেমিকা’, বিস্ময় প্রতিভাকে নিয়ে কী আর্জি শেফালির? 

বৈভবকে দেখে মুগ্ধ ক্রিকেট উপস্থাপিকা ও মডেল শেফালি বগ্গা। 'বিগ বস' খ্যাত এই লাস্যময়ীর সঙ্গে যুজবেন্দ্র চাহালের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কী বলেছেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৮:৪৫

options
link
‘ম্যাচিওর’ বৈভবে মুগ্ধ চাহালের প্রাক্তন ‘প্রেমিকা’, বিস্ময় প্রতিভাকে নিয়ে কী আর্জি শেফালির? 
ফাইল ছবি।

সময়টা এখন দুরন্ত যাচ্ছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। তার ব্যাটিংই এখন চলতি আইপিএলের অন্যতম আকর্ষণ। ব্যাট হাতে নামলেই কিছু না কিছু রেকর্ড করে বাঁহাতি ব্যাটার। বিশ্বের তাবড় বোলাররাও রেয়াত পান না তার কাছে। তার উপর ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অন্যতম সেরা বোলার বুমরাহকে প্রথম বলে ছক্কা হাঁকানোর পর সকলের মুখে মুখে ফিরছে তার নাম। সব কিছু দেখে মুগ্ধ ক্রিকেট উপস্থাপিকা ও মডেল শেফালি বগ্গা। ‘বিগ বস’ খ্যাত এই লাস্যময়ীর সঙ্গে যুজবেন্দ্র চাহালের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। 

Advertisement

চলতি বছরেই ভারতীয় দলে অনেকেই বৈভবকে দেখতে চাইছেন অনেকে। এমনকী ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। আর যদি সেটা হয়, তাহলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির গড়বে বৈভব। শেফালিও চান সেই রেকর্ড গড়ুক বিহারের সমস্তিপুরের ক্রিকেটার।

Advertisement

শেফালি বলেন, ‘‘বৈভব খুবই ম্যাচিওরভাবে নিজের ইনিংস গড়ে তোলে। আমরা দেখছি, কীভাবে ও ধারাবাহিকভাবে বোলারদের ওপর আক্রমণ চালিয়ে যায়। প্রথমবার আইপিএল খেলতে নেমে গত মরশুমেই সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ভারতে বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটার অনেকেই রয়েছে। তবে ওর মাইন্ডসেটটাই আলাদা। আর সেটাই ওকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। আমি নিশ্চিত, খুব শীঘ্রই ওকে ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যাবে। সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে বৈভবের এই যাত্রা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।’’

Advertisement

উল্লেখ্য, ২০১১ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই শেফালি বাগ্গা। যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকতে পারেননি। পরবর্তীতে জাতীয় স্তরের এক নামী চ্যানেলে সঞ্চালক হিসাবে চাকরি শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। এবার তাঁরই মুখে বৈভবের প্রশংসা। এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই মারকাটারি ইনিংস খেলেছে সে। এখন আর চমক নয়, বৈভব সূর্যবংশী মানেই ধামাকা! রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও অভিষেক হয়। বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভারতকে চ্যাম্পিয়নও করে। তার নামেই আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডও রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.