Riyan Parag

নেতৃত্বে অষ্টরম্ভা! ‘রিয়ানকে নিয়ে ভাবার সময় এসেছে রাজস্থানের’, বিস্ফোরক শেহওয়াগ

বড় রান তুলেও জিততে পারছে না রাজস্থান রয়্যালস। এর নেপথ্যে রিয়ানের নেতৃত্ব! একেবারেই সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না যিনি। বীরুর সাফ বক্তব্য, রিয়ানের অধিনায়কত্ব নিয়ে এবার ভাবার সময় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৮:১৯

options
link
নেতৃত্বে অষ্টরম্ভা! ‘রিয়ানকে নিয়ে ভাবার সময় এসেছে রাজস্থানের’, বিস্ফোরক শেহওয়াগ
রিয়ান পরাগ ও বীরেন্দ্র শেহওয়াগ। ফাইল ছবি।

ব্যাটে এবং নেতৃত্বে অষ্টরম্ভা! এবার রিয়ান পরাগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ। বড় রান তুলেও জিততে পারছে না রাজস্থান রয়্যালস। এর নেপথ্যে রিয়ানের নেতৃত্ব! একেবারেই সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না যিনি। বীরুর সাফ বক্তব্য, রিয়ানের অধিনায়কত্ব নিয়ে এবার ভাবার সময় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির। 

Advertisement

জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্যাট কামিন্সের বলে মাত্র ৭ রানে আউট হন পরাগ। যদিও রাজস্থান তোলে ২২৮ রান। ন’বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অভিষেক শর্মা, ঈশান কিষানরা। এরপরেই রিয়ান পরাগের নেতৃত্বের সমালোচনা করেন শেহওয়াগ। বিশেষ করে দলের দুই প্রধান স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোইকে মাত্র এক ওভার বোলিং দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শেহওয়াগ বলেন, “রিয়ান পরাগের অধিনায়কত্ব নিয়ে ভাবার সময় এসেছে রাজস্থানের। ওরা ২৫ জনের সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু তাতে কোনও লাভ নেই। দেখতে হবে, পরাগ আদৌ এর যোগ্য কি না।” স্পিনারদের ব্যবহার প্রসঙ্গে তাঁর মন্তব্য, “জাদেজা আর বিষ্ণোইকে মাত্র এক ওভার করে বল করানো হয়েছে। আরও এক-দু’ওভার দিলে ওরাই উইকেট এনে দিতে পারত। এক ওভার দিলে কে উইকেট নেবে?”

Advertisement

মরশুম শুরুর আগে কোচ কুমার সঙ্গকারার নেতৃত্বে অধিনায়ক বাছাই প্রক্রিয়ায় যশস্বী জয়সওয়াল ও জাদেজার মতো ক্রিকেটারদের নামও ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় পরাগকে। কেবল অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও তাঁর পারফরম্যান্স হতাশাজনক। আট ম্যাচে করেছেন মাত্র ৮৮ রান। সর্বোচ্চ ২০। গড় ১২.৫৭। স্ট্রাইক রেট ১১৩-র নিচে। শেহওয়াগ আরও বলেন, “একজন ব্যাটার হিসাবে যদি আমি অধিনায়ক হই এবং রান না পাই, তাহলে নেতৃত্বেও তার প্রভাব পড়ে। কারণ সেই সময় নিজের রান নিয়েই ভাবতে থাকে ক্রিকেটাররা।”

উল্লেখ্য, এই ম্যাচে রাজস্থানের হয়ে বৈভব সূর্যবংশী ১০৩ ও ধ্রুব জুরেল ৫১ রান করলেও বাকিরা বড় অবদান রাখতে পারেননি। জবাবে হায়দরাবাদের হয়ে অভিষেক শর্মা ও ঈশান কিষানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত হয়। এই হারে পয়েন্ট তালিকায় চার নম্বরে নেমে গিয়েছে রাজস্থান। ২৮ এপ্রিল মুলানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.