KKR

‘কোহলির থেকে শেখো’, নাইট তারকাকে পরামর্শ শেহওয়াগের, ‘দুর্বলতা’ ঘোচাতে কী করতে হবে?

টানা দুই ম্যাচে হার। আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলার দিকে কেকেআর। ঘরের মাঠে হোক বা বাইরে, রান তাড়া করায় হোক বা রান বাঁচানোয়, নাইটদের হারতে হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১২:১৮

options
link
‘কোহলির থেকে শেখো’, নাইট তারকাকে পরামর্শ শেহওয়াগের, ‘দুর্বলতা’ ঘোচাতে কী করতে হবে?
নাইট তারকাকে পরামর্শ শেহওয়াগের।

টানা দুই ম্যাচে হার। আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলার দিকে কেকেআর। তার মধ্যেও আশার আলো অঙ্গকৃষ রঘুবংশী। ২ ম্যাচে ১০৩ রান করে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছে নাইটদের ‘স্টার বয়’। তবু ‘দুর্বলতা’ ঘোচাতে কী করতে হবে? অঙ্গকৃষকে বীরেন্দ্র শেহওয়াগের পরামর্শ, বিরাট কোহলির থেকে শেখো।

Advertisement

টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন অঙ্গকৃষ। কিন্তু ঘরের মাঠে হোক বা বাইরে, রান তাড়া করায় হোক বা রান বাঁচানোয়, নাইটদের হারতে হয়েছে। বিশেষ করে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভালো করেছিল কেকেআর। কিন্তু অঙ্গকৃষ আউট হওয়ার পরই ধারাবাহিকভাবে উইকেট পড়তে শুরু করে। কেকেআর ৬৫ রানে ম্যাচ হারে। কিন্তু অঙ্গকৃষ যদি শেষ পর্যন্ত খেলতে পারতেন, তাহলে কি নাইটরা ম্যাচ জিততে পারত?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যা নিয়ে শেহওয়াগ বলেন, “ও ভালো খেলছে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে সুযোগ পুরো কাজে লাগাতে হয়। যদি অঙ্গকৃষ ১৮ বা ২০ ওভার পর্যন্ত খেলতে পারে, তাহলে নাইটরা ম্যাচ জয়ের আরও কাছে পৌঁছে যেতে পারত।” তাঁর সংযোজন, “আমি সব সময় বলি, যদি বিরাট কোহলির থেকে শিখতে হয়, তাহলে কীভাবে রান তাড়া করে সেটা শেখো। ম্যাচের শেষ পর্যন্ত থাকো। দলকে ম্যাচ জেতাও। যদি সেটা করতে পারো, তাহলেই তুমি তারকা হতে পারবে।”

Advertisement

এটাও ঠিক যে, সানরাইজার্স ম্যাচে বেশ দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়েছেন অঙ্গকৃষ। স্ট্রেট ড্রাইভ মেরে রান নিতে ছুটেছিলেন। কিন্তু বোলার এশান মালিঙ্গা বল আটকে দিয়ে রানআউট করে দেন। কিছুই করার ছিল না অঙ্গকৃষের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.