আমেরিকা-ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা খামেনেইর। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল বিশ্বের একাধিক দেশ। যুদ্ধের উত্তাপ এবার গিয়ে পড়ল ফুটবল বিশ্বেও। জানা গিয়েছে, ট্রাম্পের দেশ আমেরিকায় ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) বয়কট করতে পারে ইরান।
আরও পড়ুন:
১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, তারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইরান ফুটবল সংস্থার এক কর্তার মতে, আমেরিকায় গিয়ে তাঁরা বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করবেন।
তিনি আরও বলেন, “আজ যা ঘটছে, তা আমেরিকার আক্রমণের জন্যই। তবে এ বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। যদিও বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই নানান বিতর্ক। ইরান তো বটেই, এর আগে মেক্সিকো থেকে বয়কটের হুমকি দেওয়া হয়েছে। কিছু দিন আগে ‘এল মেনচো’কে হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মেক্সিকো। তাই প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাবে না তো লাতিন আমেরিকার দেশটি?
জানুয়ারিতে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকবাজ হামলা চালিয়েছিল। ওই মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। থেমে থাকেনি ইরানও। দুবাই, আবু ধাবি-সহ একাধিক জায়গায় বড়সড় হামলা চালায় তারা। যার জেরে অশান্ত পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে ইরান ফুটবল বিশ্বকাপ বয়কট করলে, ফিফার কাছে তা হবে বড় ধাক্কার।
🚨💣 BREAKING: Iran have withdrawn from the 2026 World Cup and will not travel to the U.S. ❌🇮🇷
The decision follows reports of the Supreme Leader’s killing, with officials saying safety comes before football. pic.twitter.com/FsQHQvkCxi
— GameTimeReport (@jonko1597787) March 1, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের