মাস্টার ব্লাস্টারের আরও কাছে জো রুট (Joe Root)। বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে নজির গড়েছেন ইংরেজ ক্রিকেটার। একটি ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন শচীন তেণ্ডুলকরকে। পাশাপাশি লিটল মাস্টারের থেকে অনেকটাই ব্যবধান কমিয়ে নিয়েছেন ৩৫ বছরের ক্রিকেটার।
আরও পড়ুন:
দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। এক্ষেত্রে তাঁর আগে একমাত্র বিরাট কোহলি। মাত্র ৩ রান করলেই নজির গড়তেন তিনি। যা সহজেই স্পর্শ করেন রুট। ৫২১তম আন্তর্জাতিক ইনিংসে ২৩ রানের মাইলফলকে পৌঁছন। শচীন এই লক্ষ্যে পৌঁছেছিলেন ৫২২তম ইনিংসে। মগডালে কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ রান করে তালিকায় শীর্ষে তিনি। এই কৃতিত্ব রয়েছে রাহুল দ্রাবিড়, কুমার সঙ্গকারা, মহেলা জয়বর্ধনে, রিকি পন্টিং, জ্যাক কালিসের।
শচীনের একাধিক নজির ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন রুট। তবে এখনও একটা রেকর্ড ভাঙতে পারেননি। টেস্টে শচীনের রান ১৫,৯২১। এই মাইলফলকের থেকে ১,৬৪৩ রানে পিছিয়ে ইংরেজ তারকা। রুটের ঝুলিতে আপাতত ১,৬৪৩ রান। তাছাড়াও ২০০ টেস্ট খেলার রেকর্ড থেকেও এখনও ৩১ ম্যাচ দূরে রয়েছেন তিনি। যদিও শচীনের ৬৮ টেস্ট হাফসেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন রুট। ইংরেজ তারকার ঝুলিতে টেস্টে এখন ৬৯ হাফসেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির (৫১) তালিকায় শচীনই সবার আগে। রুটের সেঞ্চুরি সংখ্যা ৪১।
উল্লেখ্য, নজির গড়লেও শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান পাননি রুট। ৪৪ রান করে তিনি সাজঘরে ফেরেন সচিন্দু কলম্বাগের বলে। অভিষেক হয়েছিল এই লঙ্কান লেগস্পিনারের। ২৮ বছরের এই লেগস্পিনারের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই চর্চায়। তাঁর ঘূর্ণিতে ঠকে বোল্ড হন রুট। জস বাটলারকেও লেগবিফোর করেন তিনি। ম্যাচও ১৬ রানে হেরে বসে ইংল্যান্ড। শ্রীলঙ্কার দেওয়া ৩২২ রানের জবাবে ৩০৫ রানের বেশি করতে পারেনি রুটের দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না