Virat Kohli

বিনা নিমন্ত্রণে রাজবেশে বিরাট-অনুষ্কার বিয়েতে প্রবেশ! তারপর? ন’বছর পর ফাঁস কীর্তি

২০১৭ সালে ইটালির তাস্কানিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। জানেন কী, তাঁদের বিয়েতে বিনা আমন্ত্রণেই রাজবেশে ঢুকে পড়েছিলেন এক গেটক্র্যাশার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ২১:৩৭

options
link
বিনা নিমন্ত্রণে রাজবেশে বিরাট-অনুষ্কার বিয়েতে প্রবেশ! তারপর? ন’বছর পর ফাঁস কীর্তি
ফাইল ছবি।

পাঁচ বছরের প্রেমের পর রূপকথার মতো বিয়ে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সম্পর্ক বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সাধারণ মানুষের কাছে তাঁরা এক আদর্শ ‘পাওয়ার কাপল’। তাঁদের দাম্পত্য জীবন আট পেরিয়ে ন’বছরে পড়লেও বিরুষ্কার বিয়ে নিয়ে আজও চর্চা হয়। ২০১৭ সালে ইটালির তাস্কানিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিরুষ্কার বিয়ে। এই নিখুঁত আয়োজনেও ঘটেছিল এক চমকপ্রদ ঘটনা। জানেন কি, তাঁদের বিয়েতে নাকি রাজবেশে বিনা নিমন্ত্রণেই ঢুকে পড়েছিলেন এক ‘গেটক্র্যাশার’?

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে তাঁদের বিয়ের নিরাপত্তা প্রধান ইয়াসিন খান এমনই এক ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছেন। তিনি বলেন, “একজন ব্যক্তি মহারাজার মতো পোশাক পরে, একটি বিএমডব্লিউ চেপে বিরাট অনুষ্কার বিয়েতে পৌঁছন। তাঁর সঙ্গে দুই বাউন্সারও ছিল। আমি তখন গেটে ছিলাম না। মেইন ফ্লোরে ছিলাম। সেখানেই বিয়ের অনুষ্ঠান হচ্ছিল।” তিনি আরও বলেন, “আমরা সাধারণত গেটক্র্যাশারদের মুখ দেখে চিনতে পারি। আমার সুপারভাইজারের সন্দেহ হওয়ায় সে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে জানায়। কিন্তু ওরা নতুন ছিল, কলেজ থেকে সদ্য পাশ করা। বিএমডব্লিউ-তে আসা দেখে ওরা ভেবে নেয় উনি হয়তো বিশেষ অতিথি। তাই ঢুকতেও দেয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইয়াসিনের কথায়, “আমি লক্ষ্য করি, লোকটা সব সময় আলাদা দাঁড়িয়ে। তার সঙ্গে থাকা বাউন্সাররা বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ছবি তুলছিল। তারপর আবার কোণের দিকে সরে যাচ্ছিল। সত্যিকারের আমন্ত্রিত অতিথি হলে এভাবে আলাদা হয়ে থাকত না।” সন্দেহ আরও বাড়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে। ওই ব্যক্তি দাবি করেন, তিনি একজন আমন্ত্রিত অতিথির ভাগ্নে। কিন্তু যাচাই করে দেখা যায়, সেই অতিথিকে ইটালির বিয়েতে নয়, দিল্লির রিসেপশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। “আমি তাঁকে গিয়ে জানাই, শুধুমাত্র আমন্ত্রিতরাই ভেতরে থাকতে পারবেন। এরপর তিনি কিছুটা রাগ দেখান। কিন্তু শেষ পর্যন্ত চলে যান।” বলেন ইয়াসিন।

Advertisement

উল্লেখ্য, ২০১৭ সালে ইটালিতে চুপিসারে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। আপাতত ভারতের পাট প্রায় চুকিয়ে ফেলেছেন তাঁরা। পুত্রকন্যাকে নিয়ে লন্ডনে সংসার পেতেছেন। তবে আইপিএলের জন্য আপাতত দু’মাস বিরাট থাকবেন ভারতে। প্রত্যেক বছরই এই সময়টা বিরুষ্কাকে নানা সাক্ষাৎকার এবং ইভেন্টে দেখা যায়। তবে এরই মাঝে চর্চায় তাঁদের বিয়ের এই চমকপ্রদ ঘটনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.