সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে উঠে বোতলের জল খেয়েছিলেন। তার পরই শুরু হয়ে যায় মুখ-গলায় জ্বালা। অস্বস্তি বাড়তে থাকে। আপৎকালীন ভিত্তিতে ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে আগরতলা হাসপাতালে ভর্তি করা হল। সূত্রের খবর, মায়াঙ্ক এখন আইসিইউ-তে ভর্তি রয়েছেন।
কর্নাটক রনজি ট্রফি দলের অধিনায়ক মায়াঙ্ক। আগরতলায় ২৬-২৯ পর্যন্ত চলেছে ত্রিপুরার বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচ। ত্রিপুরাকে ২৯ রানে হারিয়ে দিয়েছে। কর্নাটকের পরবর্তী ম্যাচ রেলওয়ের সঙ্গে। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচের পরে সুরাট ফিরছিলেন মায়াঙ্ক। দুপুর আড়াইটেয় বিমান ছাড়ার কথা ছিল। বিমানে ওঠার পর জল খান মায়াঙ্ক। ওই জল খাওয়ার পরই মুখে ও গলায় জ্বালা অনুভব করেন এই ক্রিকেটার। দ্রত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয় আইসিইউ-তে। সূত্রের খবর, বিপন্মুক্ত তিনি।
[আরও পড়ুন: একদা সতীর্থ বিরাট এখন ‘শত্রু’! কী বলছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার নতুন নাইট স্টার্ক?]
রনজি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন মায়াঙ্ক। চারটি ম্যাচ থেকে ৪৬০ রান করেছেন তিনি। ২০২২-২৩ মরশুমের রনজি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মায়াঙ্ক। ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে কর্নাটক। ভারতের হয়ে ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। ২০১৮ সালে অভিষেক হয় তাঁর। ২১টি ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ১৪৮৮ রান। চারটি সেঞ্চুরির মালিক তিনি। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর সব অভিযোগ ভিত্তিহীন, মানহানি মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন ধোনির]
সর্বশেষ খবর
-
লক্ষ্য এশিয়ান গেমসে রেকর্ড পদক জয়, অ্যাথলিটদের জন্য কত খরচ করল মোদি সরকার?
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে