Ind vs Pak

বিশ্বকাপের মঞ্চে ‘দেশবিরোধী’ আচরণ! রোহিতের পরে এবার তুমুল কটাক্ষের শিকার মিতালি রাজ

Mitali Raj: মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু হতেই প্রবল বিতর্কে জড়িয়ে গেলেন মিতালি রাজ। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেছে উইমেন ইন ব্লু। সেই ম্যাচে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২১:০৯

options
link
বিশ্বকাপের মঞ্চে ‘দেশবিরোধী’ আচরণ! রোহিতের পরে এবার তুমুল কটাক্ষের শিকার মিতালি রাজ
মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু হতেই প্রবল বিতর্কে জড়িয়ে গেলেন মিতালি রাজ। ফাইল ছবি।

ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। কিন্তু মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু হতেই প্রবল বিতর্কে জড়িয়ে গেলেন মিতালি রাজ (Mitali Raj)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেছে উইমেন ইন ব্লু (Ind vs Pak)। সেই ম্যাচে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মিতালি। সেই ম্যাচে মিতালির একটি কাজ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

আসলে পহেলগাঁও হামলার পর থেকেই কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে আর অধিনায়কদের করমর্দন হবে না। এশিয়া কাপে শুরু হয়েছিল করমর্দন না করার ‘প্রথা’। সেই টুর্নামেন্টে তিনটি ম্যাচ, মেয়েদের বিশ্বকাপ থেকে ছোটদের একাধিক টুর্নামেন্ট, এই ‘নিয়মই’ বহাল থেকেছে। চলতি বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপেও ছবিটা একইরকম ছিল। যদিও মাঠের বাইরে ব্যাপারটা বদলাতে শুরু করে ওই টুর্নামেন্ট থেকেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টি-২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায়, পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দিব্যি হাসিমুখে কথা বলছেন। কিন্তু সেই নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার সেই একইভাবে জনরোষের শিকার হলেন মিতালি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মীরের সঙ্গে ট্রফি নিয়ে মাঠে ঢোকেন তিনি। পাশাপাশি দাঁড়িয়ে দু’জনে ছবিও তোলেন। সেই দৃশ্য দেখে নেটিজেনদের প্রশ্ন, পাক খেলোয়াড়দের সঙ্গে যখন হ্যান্ডশেক হচ্ছে না তাহলে যৌথভাবে ট্রফি নিয়ে আসা হচ্ছে কেন?

Advertisement

তবে এখানে মনে রাখা দরকার, টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন রোহিত। ভারতীয় দলের প্রতিনিধি হিসাবে নয়, ব্যক্তি হিসাবে বিশ্বকাপের মঞ্চে গিয়েছিলেন তিনি। মহিলা বিশ্বকাপের জন্য আলাদা করে কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়নি। তবে প্রাক্তন ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দিয়ে সম্মানিত করা হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। সেখানে কোন ক্রিকেটাররা থাকবেন, সেটা আইসিসি নির্বাচন করে। তাই দলীয় নীতি মানতে বাধ্য নন এই ক্রিকেটাররা। বলা যেতে পারে, বিনা দোষেই সমালোচনার শিকার রোহিত-মিতালিরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.