টি-২০ বিশ্বকাপ ২০২৬
Mohammed Amir

সৌরভকে টেনে কাইফকে কুৎসিত আক্রমণ আমিরের, ‘ভণ্ড কোথাকার’, পাক পেসারকে তোপ সিধুর

আমির বারবার বলে যাচ্ছিলেন ভারত টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারবে না। প্রথমে বলেন সেমিফাইনাল ও পরে বলেন ফাইনালে যেতে পারবে না। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী মেলেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৩:২২

options
link
সৌরভকে টেনে কাইফকে কুৎসিত আক্রমণ আমিরের, ‘ভণ্ড কোথাকার’, পাক পেসারকে তোপ সিধুর
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে কাইফকে আক্রমণ আমিরের। ফাইল ছবি

দু’বার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। দু’বারই ব্যর্থ হয়েছেন পাক ক্রিকেটার মহম্মদ আমির। ঝড়ে কাক মরেনি! রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া। এবার নয়া বিতর্ক বাঁধালেন আমির। দল নয়, এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে সরাসরি আক্রমণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে। আমিরের দাবি, শুধু ফিল্ডিংয়ের জন্যই কাইফ ভারতীয় দলে সুযোগ পেতেন। অন্যদিকে পাক পেসারের ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়ায় কটাক্ষ করতে ছাড়লেন না নভজ্যোৎ সিং সিধু।

Advertisement

আমির বারবার বলে যাচ্ছিলেন ভারত টুর্নামেন্টে বেশিদূর এগোতে পারবে না। প্রথমে বলেন সেমিফাইনাল ও পরে বলেন ফাইনালে যেতে পারবে না। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী মেলেনি। সেই নিয়ে বিস্তর কটাক্ষের শিকারও হন আমির। তাতে কাইফ বলেছিলেন, আমিরকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। পাকিস্তানের ক্রিকেটও অনেক পিছিয়ে আছে। সেই কথাতেই বেজায় চটেছেন আমির। সরাসরি কাইফকে ব্যক্তিগত কারণ করেন তিনি।

Advertisement

পাক ক্রিকেটার বলেন, “আমি কাইফের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে কিছু জানিই না। খোঁজ নিয়ে দেখলাম আইপিএলে মাত্র ২৯টা ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট মাত্র ১০৩। উনি বলছেন, আমি নাকি গুরুত্ব পাওয়ার জন্য এসব করছি। আমি ৩৫০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তথ্য দেখে নিতে পারেন। মোদ্দা কথাটা হল, আমি শুধু ফিল্ডিংয়ের জোরে ক্রিকেট খেলিনি। আমি পারফর্ম করে খেলেছি। আপনার উচিত দাদাকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) ধন্যবাদ দেওয়া।” কাইফ যে অসাধারণ ফিল্ডার ছিলেন, সেটা নতুন করে বলার নয়। তবে শুধু কাইফ নন, অনেক ভারতীয় ক্রিকেটারই স্বীকার করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা জাতীয় দলে জায়গা পেয়েছেন। তাঁরা ‘ধন্যবাদ’ দিয়েও থাকেন।

Advertisement

আমি ৩৫০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তথ্য দেখে নিতে পারেন। মোদ্দা কথাটা হল, আমি শুধু ফিল্ডিংয়ের জোরে ক্রিকেট খেলিনি। আমি পারফর্ম করে খেলেছি। আপনার উচিত দাদাকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) ধন্যবাদ দেওয়া।

অন্যদিকে আমিরকে জবাব দিয়েছেন নভজ্যোৎ সিং সিধুও। তিনি বলেন, “এই ধরনের লোকেরা হল ভণ্ড সাধু। প্রথমে বলেছিল ভারত সেমিফাইনালে যাবে না। তারপর বলল ইংল্যান্ড ফাইনালে যাবে। কোনওটাই হয়নি। আমার বক্তব্য হল, ভবিষ্যদ্বাণী করে ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে হয় যুদ্ধক্ষেত্রে। ভিক্ষা করে সিংহাসন জেতা যায় না। আসলে ফাঁকা হাঁড়ি বাজে বেশি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.