Mohammed Shami

তিন ফর্ম্যাটেই তাঁর দুরন্ত সাফল্যের রহস্য কী? ফাঁস করলেন খোদ শামিই

ভারতীয় দলে একমাত্র জশপ্রীত বুমরাহ ছাড়া এমন ধারাবাহিকতা আর কারও নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২০, ১৯:১৮

options
link
তিন ফর্ম্যাটেই তাঁর দুরন্ত সাফল্যের রহস্য কী? ফাঁস করলেন খোদ শামিই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরে নিজেকে বিভিন্ন ফর্ম্যাটে প্রমাণ করে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। একমাত্র জশপ্রীত বুমরাহ ছাড়া এমন ধারাবাহিকতা খুব একটা চোখে পড়ে না। বিরাট কোহলির (Virat Kohli) ব্রিগেডে তাই অপরিহার্য তিনি। কিন্তু কী করে সম্ভব হল এভাবে তিন ফর্ম্যাটে সফল হওয়া? রহস্য ফাঁস করলেন স্বয়ং শামিই।

Advertisement

অজি সিরিজ শুরুর আগে বিসিসিআই টিভিতে (BCCI tv) নিজের বোলিং সম্পর্কে বক্তব্য রেখেছেন তিনি। টেস্ট ক্রিকেটের প্রতিই যে তিনি সবচেয়ে ফোকাস করছেন সেকথা জানিয়েছেন শামি। তাঁর কথায়, ‘‘আমার সবথেকে বেশি ফোকাস রয়েছে লাল বলে। আমি লেংথ ও সিম মুভমেন্ট নিয়ে খাটছি।’’ তারপরই আসল কথাটি বলেছেন তিনি, ‘‘আমি সব সময়ই বিশ্বাস করে এসেছি, একবার নিজের ইচ্ছামতো বলটা পিচ করতে পারলে আপনি সব ফর্ম্যাটেই সফল হতে পারবেন। যেটা দরকার সেটা হল নিয়ন্ত্রণ। আমি সাদা বলে ভাল করেছি। এখন লাল বল নিয়ে নেটে সময় কাটাচ্ছি। বিভিন্ন ফর্ম্যাটে নিশ্চয়ই এক জায়গায় বল ফেলব না। তবুও মূল ব্যাপারটা একই থাকে।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দলে ‌একাত্মতা বাড়াতে টিম বাসের ড্রাইভারকে নিয়ে এবার টেবিল টেনিস খেললেন ফাউলার]

এই মুহূর্তে ভারতের পেস আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। সে সম্পর্কে শামির বক্তব্য, পারস্পরিক আস্থাই তাঁদের সম্মিলিত সাফল্যের মূল বুনিয়াদ। তাঁরা সকলে মিলেই নিজেদের লক্ষ্যে পৌঁছতে চান বলে জানাচ্ছেন ভারতের অন্যতম সেরা পেসার। তাঁদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকলেও কারও সঙ্গে কারও কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই বলে জানিয়ে দিয়েছেন শামি। তাঁর মতে, সেই কারণেই বিদেশে সাম্প্রতিক সফরে বারবার টেস্টে কুড়ি উইকেট নিতে সক্ষম হয়েছে ভারত। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে ভারতীয় বোলাররা যে আত্মবিশ্বাসে ফুটছেন তা শামির কথা থেকে স্পষ্ট। প্রসঙ্গত, এই সিরিজে ভারতীয় দল তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে।

Advertisement

[আরও পড়ুন: যে কোনও মূল্যে ডার্বি জিততে হবে, হুঙ্কার এটিকে-মোহনবাগান তারকা রয় কৃষ্ণর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.