Mohammed Siraj ICC Ranking

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন সিরাজ, প্রথম বার এক নম্বরে হ্যাজলউড

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৩, ২১:১১

options
link
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন সিরাজ, প্রথম বার এক নম্বরে হ্যাজলউড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে এক নম্বর স্থান হারালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়ানডে বোলারদের যে র‌্যাংকিং আইসিসি প্রকাশ করেছে তাতে শীর্ষ স্থান হারিয়েছেন হায়দরাবাদের বোলার। একনম্বর স্থান নিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (Josh Hazlewood)। সিরাজ নেমে গেলেন তিন নম্বরে। অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্ক ভারতের তারকা সিরাজের সঙ্গে যুগ্মভাবে তিন নম্বরে। প্রথম দু’টি ওয়ানডে-তে স্টার্ক নজর কেড়েছেন। প্রথম ওয়ানডেতে সিরাজ তিন-তিনটি উইকেট নেন। দ্বিতীয় ওয়ানডেতে রান দিয়ে ফেলেন সিরাজ। ফলে আইসিসি ক্রমতালিকায় নিজের জায়গা হারান সিরাজ।

Advertisement

হ্যাজলউড প্রথম বার আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করেছেন। যদিও ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওয়ানডের একটিতেও খেলেননি হ্যাজলউড। আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, হ্যাজলউড কেরিয়ারের সেরা দ্বিতীয় র‌্যাংকিং পেয়েছিলেন জুনের ২০১৭ সালে। আগস্টের ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন। এবার ওয়ানডেতে প্রথম বার একনম্বর জায়গা দখল করলেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘তিনটি ফরম্যাটে ব্যবহার করা হলে সমস্যা বাড়বে’, উমরান-শামিদের জন্য শাস্ত্রীর পরামর্শ]

 

দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। আফগানিস্তানের স্পিনার রশিদ খান পাঁচ নম্বরে। ছয় এবং সাত নম্বরে যথাক্রমে বাংলাদেশের শাকিব আল হাসান ও পাকিস্তানের শাহিন আফ্রিদি। অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা এবং মহম্মদ নবি। মহম্মদ শামি পাঁচ ধাপ উপরে উঠে এখন ২৮ নম্বরে।

Advertisement

ওয়ানডে ব্যাটারদের মধ্যে বাবর আজম একনম্বরে। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। পাকিস্তানের ইমাম উল হক তিনে। ভারতের শুভমন গিল পাঁচ নম্বরে। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছয় ও সাত নম্বরে। আইসিসি-র ওয়ানডে ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি আটে এবং রোহিত শর্মা ৯ নম্বরে। দশে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। 

টেস্ট ব্যাটারদের মধ্যে মারনাস লাবুশানে এক নম্বরে। দুই ও তিন নম্বরে যথাক্রমে কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। পাঁচে পাকিস্তানের বাবর আজম। নয়ে ঋষভ পন্থ। দশের বাইরে চলে গিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ১২ নম্বরে। বিরাট কোহলি রয়েছেন ১৩ নম্বরে। টেস্ট বোলারদের মধ্যে ভারতের রবিচন্দ্রন অশ্বিন শীর্ষে। দু’ নম্বরে জেমস অ্যান্ডারসন। ৯ নম্বরে রবীন্দ্র জাদেজা।  

[আরও পড়ুন: প্রকাশ্যে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ, ১২টি ভেন্যুতে হবে ম্যাচ! কেন্দ্রকে ৯৬৩ কোটি দিচ্ছে BCCI]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.