ক্রিকেটের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও নতুন ‘ভূখণ্ডে’ পা রাখার পথে ভারত। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত (India vs Japan)। তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ‘সুজুকি কাপ’-এর এই ম্যাচে প্রথমবার মুখোমুখি হবে দু’দেশ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির স্মারক হিসাবেও এই ম্যাচ আয়োজিত হবে। যাকে ক্রিকেটের বিশ্বায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন দেবজিৎ সাইকিয়া।
আরও পড়ুন:
বিসিসিআই সচিবের কথায়, “২২ সেপ্টেম্বর ভারত-জাপান টি-টোয়েন্টি ম্যাচটি জাপানে ক্রিকেটকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন দর্শকদের সঙ্গে ক্রিকেটের সংযোগ স্থাপন হবে এতে। পাশাপাশি এই অঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াবে এই ম্যাচ।” ক্রিকেটকে আরও বিশ্বজনীন করে তুলতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উদ্যোগেরও প্রশংসা করেছেন তিনি।
জাপানের নাগোয়ায় বসছে এশিয়ান গেমস। ১৯ তারিখ থেকে শুরু ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ তারিখ আফগানিস্তানের সঙ্গে অভিযান শুরু করবে জাপান। অন্যদিকে, সরাসরি কোয়ার্টার ফাইনালে সুযোগ পাওয়া ভারতের ম্যাচ ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ এশিয়াডের আগে জাপানে প্রস্তুতির সুযোগ পেয়ে যেতে পারেন দুই দেশের ক্রিকেটাররাই।
Cricket’s global journey is being shaped by moments that take the game beyond its traditional boundaries.
The India–Japan T20I match on 22nd. September,’26 is one such moment taking international cricket to Japan, connecting with a new audience and strengthening the game’s…
— Devajit LON Saikia (@lonsaikia) September 7, 2026
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বিশ্বকাপজয়ী ভারত এশিয়ান গেমসে অন্যতম ফেভারিট। নেতৃত্বে শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক তিলক বর্মা। দলে রয়েছেন সঞ্জু স্যামসন, তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীরাও। অন্যদিকে, বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে রয়েছে উদিত সূর্যের দেশ। সাইকিয়া বলছেন, “ভারত-জাপান ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়। এর মাধ্যমে ক্রিকেটের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার চিত্র ফুটে উঠছে। ক্রিকেট এখন শুধু বিশ্বায়নের স্বপ্ন দেখছে না, বরং বিশ্বের বিভিন্ন দেশে বাস্তবে নিজের জায়গা তৈরি করছে।”
উল্লেখ্য, দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সানায়ে তাকাইচি ‘স্পোর্ট ৭৫’ নামে একটি চুক্তিতে সই করেছেন। তারই প্রথম ধাপে হবে ম্যাচ। খেলাধুলার মাধ্যমে দুই দেশ যে একে অপরের পাশে রয়েছে, সেই বার্তাই দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের দাবিতে পাশে থাকার কথা বলেছে জাপান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা