Mumbai Indians

এবার আইপিএলেও রোহিতকে বাদ দিতে চান হার্দিক! গুঞ্জনের মধ্যেই মুখ খুলল মুম্বই

রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার দেশের সেরা করেন 'মুম্বই চা রাজা'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:৩৭

options
link
এবার আইপিএলেও রোহিতকে বাদ দিতে চান হার্দিক! গুঞ্জনের মধ্যেই মুখ খুলল মুম্বই
রোহিত-হার্দিক দ্বন্দ্ব। ফাইল ছবি।

আইপিএলের দু’সপ্তাহ আগে ফের মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে পুরনো গুঞ্জন। আবারও নাকি রোহিত শর্মা-হার্দিক পাণ্ডিয়ার দ্বন্দ্ব শুরু হয়েছে! অন্তত সোশাল মিডিয়ায় তেমনই গুঞ্জন। যদিও এক পোস্টেই সেই গুঞ্জনে ইতি টেনে দিল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার দেশের সেরা করেন ‘মুম্বই চা রাজা’। কিন্তু ২০২৪ সালের মেগা ইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। মুম্বইয়ের বক্তব্য ছিল, ভবিষ্যৎ ভেবেই ওই সিদ্ধান্ত। কিন্তু মুম্বইয়ের ওই ব্যাটন বদল মসৃণ হয়নি। দলে একাধিক মহাতারকা থাকায় হার্দিকের কাজটা কঠিন ছিল। যেটা খুব একটা সাফল্যের সঙ্গে তিনি করে উঠতে পারেননি।

Advertisement

গত দু’বছর পাঁচবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স খুব আহামরি নয়। এর মধ্যে আবার রোহিত-হার্দিক মনোমালিন্যের খবরও একাধিকবার শোনা গিয়েছে। প্রকাশ্যেও দুই তারকার ‘ঝগড়া’ দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এই মরশুমের শুরুতে হার্দিক সেসব আর চাইছেন না। সোশাল মিডিয়ায় গুঞ্জন, হার্দিক নাকি সাফ বলে দিয়েছেন রোহিত যদি ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারেন, তাহলে তাঁকে বসিয়ে দেওয়া হবে। সিনিয়র বলে কোনওরকম সম্মান করা হবে না। লাগাতার ১২০-র আশেপাশে স্ট্রাইক রেটে ২০০-৩০০ রানের ইনিংসে হার্দিক বিরক্ত। এমনই একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

যদিও ওই পোস্টের যে কোনও ভিত্তি নেই সেটা দুই শব্দের টুইটে পোস্ট করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকদের ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত ওই পোস্টটি রিটুইট করে দুই শব্দে বলে দিল, ‘কুছ ভি।’ অর্থাৎ ‘যাতা একটা বললেই হল।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.