সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত (India) না অস্ট্রেলিয়া (Australia), কোন দল জিতবে বলে আপনার মনে হয়? অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেই (David Warner) এমন উদ্ভট প্রশ্ন করে বসলেন এক ভক্ত। যার উত্তরে অজি বাঁ হাতি ওপেনার বললেন, ”মজার প্রশ্ন।”
১৯ নভেম্বর আহমেদাবাদে মেগাফাইনাল। দুই দল তৈরি হচ্ছে শেষ যুদ্ধের জন্য। ইডেন গার্ডেন্সে সেমি-যুদ্ধ জিতে ওঠার পরে ডেভিড ওয়ার্নার সোশাল মিডিয়ায় লিখেছেন, ”সেই কোন ছেলেবেলা থেকে স্বপ্ন দেখে আসছি, বিশ্বকাপ ফাইনাল খেলতে নামব। গ্যালারি পুরোদস্তুর ভর্তি থাকবে। তর আর সইছে না। কোন দিকে তোমরা?”
[আরও পড়ুন: ইউটিউবে ভিউয়ার বাড়ানোর ‘লোভ’, ইডেনে মিলারের সঙ্গে সেলফি তোলার চেষ্টায় ধৃত যুবক]
ওয়ার্নারের এহেন সোশাল মিডিয়া বার্তার পরেই এক নেটিজেন তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, ”ভাই, আমরা তোমাকে প্রশ্ন করছি। তুমি এবার উত্তর দাও। কে জিতবে? ভারত না অস্ট্রেলিয়া? আশা করি তুমি ভারতের দিকেই।” ভক্তের এহেন বক্তব্যে হেসে ফেলেন ওয়ার্নার। লেখেন, “দ্যাটস ফানি।”
[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই শ্রেয়সের সঙ্গে দিওয়ালি পার্টি, ডিনার ডেট! কে এই রহস্যময়ী?]
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ