Salman Ali Agha

রানআউট বিতর্কে বাংলাদেশকে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ শেখালেন সলমন! পাক দলকে পালটা মিরাজেরও

ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১২৮ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজের ফলাফল এখন ১-১। তবে ম্যাচের ফল নিয়ে কি আদৌ চিন্তিত? যত বিতর্ক রানআউট নিয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৯:১৯

options
link
রানআউট বিতর্কে বাংলাদেশকে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ শেখালেন সলমন! পাক দলকে পালটা মিরাজেরও
রানআউট বিতর্কে সলমন আলি আঘা ও মেহেদি হাসান। ছবি: এএফপি

ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১২৮ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজের ফলাফল এখন ১-১। তবে ম্যাচের ফল নিয়ে কি আদৌ চিন্তিত? যত বিতর্ক রানআউট নিয়ে। পাকিস্তানের সলমন আলি আঘাকে (Salman Ali Agha) রানআউট করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নিয়মমাফিক সলমন আউট। কিন্তু তাঁকে ক্রিজে ফেরার পথে ‘আটকে’ যেভাবে আউট করা হল, তা কি ‘স্পোর্টসম্যান স্পিরিট’-এর বিরোধী? ম্যাচের পর সেই নিয়ে তোপ দাগলেন সলমন। জবাব দিতে ছাড়লেন না মিরাজও।

Advertisement

সলমনের বক্তব্য, “আমি সব সময় আইন মেনে খেলতে চাই। কিন্তু যে কোনও পরিস্থিতিতে সবার উপরে স্পোর্টসম্যান স্পিরিট। কেউ যদি মনে করে এভাবে আউট করে ঠিক করেছে, তাহলে সে ঠিক। কিন্তু আমার মতামত যদি জানতে চান, তাহলে আমি কখনও এরকম করতাম না। স্পোর্টসম্যান স্পিরিটটাকেই বেছে নিতাম।” কিন্তু এই পরিস্থিতিতে পাকিস্তানের অন্য ক্রিকেটাররা থাকলে কী করতেন? সলমনের উত্তর, “আমরা অতীতে কখনও এরকম করিনি। ভবিষ্যতেও করব না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেউ যদি মনে করে এভাবে আউট করে ঠিক করেছে, তাহলে সে ঠিক। কিন্তু আমার মতামত যদি জানতে চান, তাহলে আমি কখনও এরকম করতাম না। স্পোর্টসম্যান স্পিরিটটাকেই বেছে নিতাম।

তবে জবাব দিতে ছাড়েননি মেহেদিও। তাঁর সাফ বক্তব্য, “সলমন ক্রিজ থেকে দূরে ছিলেন। আমি শুধু বল দেখছিলাম। আমি যদি ফিল্ডিং মিস করতাম, তাহলে তো সলমন অবশ্যই রান নেওয়ার চেষ্টা করতেন। আমি ব্যাপারটাকে ওভাবেই দেখেছি।” ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৭৪ রান তোলে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪৩। কিন্তু লিটন দাসরা ১১৪ রানে অলআউট হয়ে যান।

Advertisement

উল্লেখ্য, পাক ব্যাটিংয়ের ৩৯ তম ওভারে। বল করছিলেন মিরাজ, ব্যাটে মহম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজওয়ান। নন-স্ট্রাইকিং এন্ডে থাকা সলমন বলটি পাশ দিয়ে যেতে দিচ্ছিলেন। সেই সময় মিরাজ পা দিয়ে বলটি ঠেকান। সলমন আবার বল থামার আগেই তা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সুযোগ না দিয়ে মিরাজ বল তুলে উইকেটে ছুড়ে দেন। তখন সলমন ক্রিজের বাইরে ছিলেন। বল উইকেট ভেঙে দিতেই আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন মিরাজ। ওই সময় ক্রিজের বাইরে ছিলেন সলমন। নিয়মমাফিক তিনি আউট। তবে প্রশ্ন উঠছে ‘স্পোর্টসম্যানশিপ’ নিয়ে। সলমনকে কি ইচ্ছাকৃত ক্রিজের বাইরে আটকে দিয়েছিলেন মিরাজ? নাকি সলমনের উচিত ছিল বল তোলার বদলে ক্রিজে ফেরার চেষ্টা করা? আউট নিয়ে মাঠের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। রেগে হেলমেট, গ্লাভস ছুড়ে মারেন সলমন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.