আইপিএল শুরু হতে এখন দিন পনেরো বাকি। এর মধ্যে লেগে গেল ঝামেলা! চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে গন্ডগোল এমন পর্যায়ে গিয়েছে যে তা মাদ্রাজ হাই কোর্ট পর্যন্ত পৌঁছেছে। আর এই সমস্ত সমস্যার সঙ্গে জড়িয়ে আরেকজনের নাম- রজনীকান্ত। তামিল সুপারস্টারকে নিয়ে কী এমন হল যে মাঠের বাইরে মুখোমুখি সিএসকে-এসআরএইচ?
এই বিষয়ে আরও খবর
চেন্নাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা কপিরাইট লঙ্ঘন করেছে। যে কারণে সান টিভি নেটওয়ার্ক মামলা ঠুকেছে। এই সান টিভি হল সানরাইজার্স হায়দরাবাদের মালিক সংস্থা। আসলে চেন্নাই সুপার কিংস থেকে সোশাল ভিডিও একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে রজনীকান্তের সিনেমা জেলর, জেলর ২ ও কুলির সংলাপ, গান ছিল। এই সিনেমাগুলোর প্রযোজক সান পিকচার্স। অভিযোগ, তাদের অনুমতি ছাড়া মহেন্দ্র সিং ধোনির দল প্রোমোশনাল ভিডিওয় গান-সংলাপ ব্যবহার করেছে। যা কপিরাইট লঙ্ঘন।
কী ছিল এই ভিডিওগুলোয়? একটায় যেমন মহেন্দ্র সিং ধোনির অনুশীলনের বিভিন্ন মুহূর্ত আছে। আরেকটি হল সিএসকে’র জার্সি উন্মোচনের ভিডিও। বাদীপক্ষের বক্তব্য, এই ভিডিওগুলোর মাধ্যমে জার্সি ও অন্যান্য মার্চেন্ডাইজ বিক্রি করা হচ্ছে। চেন্নাইয়ের একটা জার্সির দাম প্রায় ২৪০০ টাকা। অর্থাৎ, সান পিকচার্সের গান ব্যবহার করে তারা বাণিজ্যিক প্রচার চালাচ্ছে। যেহেতু রজনীকান্ত অভিনীত ও অনিরুদ্ধ পরিচালিত গানগুলি দক্ষিণ ভারত তথা চেন্নাইয়ে প্রবল জনপ্রিয়, তাই এই ভিডিওগুলো তুলে নেওয়ার জন্য মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেছিল সান কর্তৃপক্ষ। পাশাপাশি গান ব্যবহারের জন্য সান টিভি এক কোটি টাকা দাবি করেছে সিএসকে’র কাছে।
এই ভিডিওগুলোর মাধ্যমে জার্সি ও অন্যান্য মার্চেন্ডাইজ বিক্রি করা হচ্ছে। চেন্নাইয়ের একটা জার্সির দাম প্রায় ২৪০০ টাকা। অর্থাৎ, সান পিকচার্সের গান ব্যবহার করে তারা বাণিজ্যিক প্রচার চালাচ্ছে।
চেন্নাইয়ের কাছে এই মর্মে একটি ইমেল করা হয়। তারপর তারা ভিডিওগুলো সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর সতর্ক হয়ে গিয়েছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তারাও বিভিন্ন সিনেমার গান ব্যবহার করে। সেগুলো ব্যবহারের ক্ষেত্রে এখন সাবধান হচ্ছে তারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া



