Pakistan Cricket Team

একমাত্র দেশ হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান

তাও বাধ্য হয়ে পাকিস্তানের জরিমানা কম করেছে আইসিসি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৭:৫১

options
link
একমাত্র দেশ হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
হতাশ পাকিস্তান ক্রিকেট দল।

চুনকামের পরেও লজ্জা শেষ হচ্ছে না। এবার একটা বিরাট বড় ‘শূন্য’ নিয়ে দেশে ফিরছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টেই হার। তার সঙ্গে আইসিসি’র বিরাট শাস্তির খাঁড়া ঝুলছে বাবর আজমদের উপর। তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শূন্য পয়েন্ট হয়ে যাবে পাকিস্তানের। আজ পর্যন্ত কোনও দেশের এরকম দুর্দশা হয়নি।

Advertisement

ইংল্যান্ডে গিয়ে প্রথম দুই টেস্টে কার্যত আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। তারপর দলের ৭ সিনিয়র ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পাক বোর্ড। তবু শেষ টেস্টে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। কিন্তু হার আটকাতে পারেনি। এর মধ্যে স্লো ওভার রেটের জন্য পয়েন্ট কাটা যাবে। নির্ধারিত সংখ্যার থেকে ১১ ওভার কম করেছে পাক বোলাররা। যে কারণে তাঁদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা গিয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদগুলের কাছে বাবর আজমরা ভুল স্বীকার করে নিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু শুধু ম্যাচ ফি দিয়ে বিষয়টা শেষ হয়নি। এর সঙ্গে ১১ পয়েন্ট কাটা গিয়েছে। যার ফলে ৯ টেস্টে তাদের পয়েন্ট মাত্র ৫। জয় শতাংশ ৪.৬৩। লিগ টেবিলে সবার শেষে রয়েছে। এরপর নভেম্বরে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে। সেই দু’টি টেস্টে যদি ফের পয়েন্ট কাটা যায়, তাহলে পয়েন্ট শূন্য হয়ে যেতে পারে। মজার বিষয় হল, পাকিস্তান মাত্র দু’টি টেস্ট জিতেছে। সেখান থেকে পয়েন্ট হয়েছিল ২৪। আর তার মধ্যে ১১ পয়েন্ট স্লো ওভার রেটেই কাটা গেল। মোট কাটা গিয়েছে ১৯ পয়েন্ট।

Advertisement

তাও নিয়মের জালে পাকিস্তানের জরিমানা কম হয়েছে। নিয়ম অনুযায়ী, এক ওভার কম হলে পাঁচ শতাংশ জরিমানা করা হয়। অর্থাৎ পাকিস্তানের ৫৫ শতাংশ জরিমানা হত। আবার এটাও নিয়মে আছে, ৫০ শতাংশের বেশি জরিমানা করা হয়নি। তাই ৫ শতাংশ জরিমানা কম হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.