ক্রিকেট খেলতে ভারতে আসতে রাজি নয় পাকিস্তান। সেই নিয়ে নাটকও কম নয়। এর মধ্যে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারতের মহিলারা চ্যাম্পিয়ন হলেও ট্রফি দিতে রাজি হননি পাকিস্তানের মহসিন নকভি। কিন্তু অন্য খেলায় এশিয়াসেরার লড়াইয়ে ভারতে আসতে রাজি পাকিস্তান! তেমনটাই জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
২৭ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। জলন্ধর ও মোহালির হকি স্টেডিয়ামে ৬টি দল খেলবে। ভারত ছাড়াও আছে পাকিস্তান, জাপান, চিন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। কিন্তু পাকিস্তান কি আসবে? কারণ, গতবছর ক্রিকেট বিশ্বকাপে ভারতে আসেনি পাক বাহিনী। অন্য টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। গত বছর ভারতে হকি এশিয়া কাপ খেলতে আসেনি।
আরও পড়ুন:
এবার কি হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে আসবে? পাকিস্তান কি প্রয়োজনীয় অনুমোদন নিয়েছে? এ বিষয়ে জানতে চাওয়া হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “বহুদেশীয় টুর্নামেন্টে একসঙ্গে খেলতে কোনও সমস্যা নেই। তবে সম্ভবত দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না।” যদিও ক্রিকেটের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়। দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন বন্ধ। বহুদেশীয় টুর্নামেন্টেও সমস্যা রয়েছে। এক্ষেত্রে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাকিস্তানের ভারতে আসার বিষয়টা নিশ্চিত করেছেন। তা সত্ত্বেও ওমান ও বাংলাদেশকে বিকল্প হিসেবে ধরে রাখা হচ্ছে।
এছাড়া হকি ইন্ডিয়ার মহা সচিব ভোলানাথ সিং জানান, ভারত-পাকিস্তানের হকি ফেডারেশনের মধ্যে সম্পর্ক খুব ভালো। তিনি বলেন, “পাকিস্তান দলের প্রতি আমাদের খুব শ্রদ্ধা আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পাকিস্তানকে হারানোর পর আমি ওদের সঙ্গে গিয়ে দেখা করি।” একদিকে ক্রিকেটে প্রাপ্য ট্রফি ছিনিয়ে নিয়ে যাচ্ছেন পাক মন্ত্রী মহসিন নকভি। আর সেখানে হকিতে কি পাকিস্তানকে ‘আপ্যায়ন’ জানানো হবে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ
-
মিনি ডার্বিতে নাটকীয় ড্র ইস্টবেঙ্গলের, এগিয়েও আটকে গেল মোহনবাগান, লিগ জয়ের লড়াইয়ে সব দলই
-
‘ক্যাজুয়াল’ নয় কিছুই! এই ৪ কারণেই কমিটমেন্ট ছাড়াও ঘেঁটে যেতে পারে সাজানো প্রেমজীবন
-
লাল টুকটুকে গাল, গোল গোল চোখ, মিষ্টি হাসিতে ভাইরাল ‘বেবি গণেশ’
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! শিক্ষিকাদের ‘হেনস্তা’য় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষা সংসদের