PSL

আবারও চাপে পিএসএল, ক্রিকেটারদের পর আইপিএলের দিকে ঝুঁকছেন ধারাভাষ্যকাররাও

লাহোরে নিরুত্তাপ পরিবেশে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। এই লিগ যেন ক্রিকেট দুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২৪

options
link
আবারও চাপে পিএসএল, ক্রিকেটারদের পর আইপিএলের দিকে ঝুঁকছেন ধারাভাষ্যকাররাও
ফাইল ছবি।

লাহোরে নিরুত্তাপ পরিবেশে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। এই লিগ যেন ক্রিকেট দুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। একদিকে ফাঁকা গ্যালারি, অন্যদিকে নাটকের পর নাটক! পিএসএল নিয়ে নানান ঘটনা এখন শিরোনামে। এমনিতেই পিএসএল ছেড়ে একের পর এক ক্রিকেটার আইপিএলে চলে আসছেন। এবার ধারাভাষ্যকাররাও সেই তালিকায় যোগ দিলেন।

Advertisement

ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার আইপিএলের দিকে ঝুঁকেছেন। জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা লাহোর কালান্দার্স থেকে রাজস্থান রয়্যালসে কিংবা স্পেনসার জনসন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স থেকে চেন্নাই সুপার কিংসে এসেছেন।

Advertisement

এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে ধারাভাষ্য দিতে এলেন নিক নাইট। আইপিএলের ১৯তম মরশুমের উদ্বোধনের দিন, অর্থাৎ শনিবারই ধারাভাষ্যকারদের তালিকায় যুক্ত হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ওপেনারের নাম। পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, ক্রিকেটারদের কড়া শাস্তি হবে। এবার ধারাভাষ্যকার নিক নাইটের পিএসএল ছাড়লেন। এই ব্যাপারে নকভি কিছু বলেন কিনা, সেটাই এখন দেখার।

Advertisement

সোশাল মিডিয়ায় পিএসএল নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক নেটিজেনের কটাক্ষ, ‘স্টেডিয়ামে দর্শক নেই, খেলোয়াড়রাও নেই, এবার ধারাভাষ্যকাররাও একই পথ ধরেছেন। হাস্যকর লিগ চলছে!’ আরেকজন লিখেছেন, ‘যেখানে আলো নেই, উৎসব নেই, সেখানে বড় তারকারা থাকবে কেন? আইপিএলই স্বাভাবিক পছন্দ।’ এই পরিস্থিতিতে নিক নাইটের মতো ধারাভাষ্যকার পিএসএল থেকে মুখ ফেরালেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.