Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Babar Azam

বিজ্ঞাপনের শুটিংয়ে গদি পেতেও সহজ ক্যাচ মিস! বাবরকে নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়

মাঠে পারেন না। বিজ্ঞাপনের শুটিংয়েও অষ্টরম্ভা! বাবর আজমের বিশেষ 'ক্যালিবার' নিয়ে রসিকতা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২২

options
link
বিজ্ঞাপনের শুটিংয়ে গদি পেতেও সহজ ক্যাচ মিস! বাবরকে নিয়ে হাসির রোল নেটদুনিয়ায় zoom
বাবর আজম। ছবি সংগৃহীত।
Advertisement

মাঠে পারেন না। বিজ্ঞাপনের শুটিংয়েও অষ্টরম্ভা! বাবর আজমের (Babar Azam) বিশেষ ‘ক্যালিবার’ নিয়ে রসিকতা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। বিজ্ঞাপনের শুটিংয়েও ক্যাচ মিস করে নিজেকে একেবারে হাসির পাত্র করে তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। 

ঠিক কী হয়েছে? পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির অধিনায়ক হিসাবে নিজেদের প্রথম ম্যাচের আগে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন বাবর। সেই শুটিংয়েই তৈরি হয় মজার পরিস্থিতি। তাঁকে ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরতে বলা হয়েছিল। আর নিরাপত্তার জন্য মাটিতে পাতা ছিল দু-দু’টি গদি। কিন্তু সব রকম প্রস্তুতি সত্ত্বেও সহজ ক্যাচ হাতছাড়া করেন বাবর। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। যা নিয়ে রসিকতায় মেতে ওঠেন নেটিজেনরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক ইউজার লেখেন, ‘গদি পেতেও ক্যাচ ধরতে পারল না বাবর। মাঠে কী হবে! ওকে অন্তত এক বছর দলের বাইরে রেখে ক্রিকেট শিখতে বলা হোক।’ আরেক নেটিজেনের কথায়, ‘বিজ্ঞাপনের শুটিংতেও ক্যাচ ফেলল বাবর। একেই বলে ধারাবাহিকতা।’ আরেকজন মজা করে লেখেন, ‘ম্যাট্রেস কোম্পানিও বুঝে গিয়েছিল, তাই আগেই গদি পেতে রেখেছিল!’ কেউ আবার এক কদম বাড়িয়ে বলেন, ‘গদি রেখেও যদি না পারে, গদি ছাড়া ধরতে গেলে হয়তো এক বছর খেলতেই পারত না। কারণ অবধারিত চোট পেত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবরের পারফরম্যান্সের অবস্থা ছিল তথৈবচ। তাঁর অভিজ্ঞতা একেবারেই কাজে লাগেনি পাকিস্তানের। এরপর বাংলাদেশ সফরের দল বাদ পড়েন। তারপর নতুন অবতারে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাট ছেড়ে হাতে নিয়েছিলেন খুন্তি। পবিত্র ইদ উপলক্ষে রান্নাঘরে সিমাই, দুধ, খেজুর দিয়ে জনপ্রিয় এক পদ প্রস্তুত করেছিলেন। যার নাম ‘শির খুরমা’। সেই বাবর এবার বিজ্ঞাপনের শুটিংয়েও ক্যাচ মিস করলেন। এই ঘটনায় অনেকেই বলছেন, বিজ্ঞাপনের টাকা দেওয়া উচিত নয় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.