Rahul Dravid

‘খেলার জগতে হিরোর দরকার আছে’, গম্ভীরের উলটো পথে ‘তারকাপ্রথা’র সমর্থন দ্রাবিড়ের

'তারকা সংস্কৃতি' তুলে দিতে বেশ কঠোর অবস্থান নিয়েছেন গৌতম গম্ভীর। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে ভারতের কোচ গম্ভীরের 'দূরত্বে'র নেপথ্যে এটাকেই কারণ বলে মনে করা হয়। যদিও গম্ভীরের এই দর্শনের সঙ্গে একেবারেই একমত নন রাহুল দ্রাবিড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৩:৫৫

options
link
‘খেলার জগতে হিরোর দরকার আছে’, গম্ভীরের উলটো পথে ‘তারকাপ্রথা’র সমর্থন দ্রাবিড়ের
ফাইল ছবি

‘তারকা সংস্কৃতি’ তুলে দিতে বেশ কঠোর অবস্থান নিয়েছেন গৌতম গম্ভীর। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে ভারতের কোচ গম্ভীরের ‘দূরত্বে’র নেপথ্যে এটাকেই কারণ বলে মনে করা হয়। যদিও গম্ভীরের এই দর্শনের সঙ্গে একেবারেই একমত নন রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন কোচের সাফ বক্তব্য, “খেলার জগতে নায়কের দরকার আছে।”

Advertisement

দ্রাবিড় বলছেন, “পারফর্ম না করে কেউ নায়ক হয়ে যায় না। বিশেষ করে ভারতে, যেখানে প্রশংসার সঙ্গে বিদ্রূপের ভয়ও আছে, সেখানে ভালো না খেললে কেউ দেশের নজরে আসে না। সবসময় প্লেয়ারদের উপর নজরদারি চলে। এখানে তুমি মহাতারকা হয়েছ মানে নিশ্চয়ই ভালো কাজ করেছ। দেশকে জিতিয়েছ। খেলার জগতে হিরো প্রয়োজন আছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে দ্রাবিড় আরও বলেন, “টেস্টে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছে। সেটা হতেই পারে। রোহিত, বিরাট, অশ্বিনের মতো অনেকে দলে নেই। তাঁদের মতো প্লেয়ারদের বদলি খুঁজে পাওয়া সম্ভব নয়। তারপরও ভারতীয় দল খুব শক্তিশালী। হয়তো একটু সময় লাগবে। কিন্তু আশা করি, দ্রুত সব ঠিক হয়ে যাবে। লাল বলের ক্রিকেট সবচেয়ে কঠিন। আসলে এখন অনেক ফরম্যাট খেলতে হয়। তাছাড়া এত ক্রিকেট খেলতে হয়, ভারসাম্য পাওয়া মুশকিল হয়ে যায়।”

Advertisement

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কোচিং থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। সেই সময় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান রোহিত-বিরাটও। এরপর ভারতের কোচ হন গম্ভীর। ড্রেসিংরুমে তারকাপ্রথা বন্ধ করতে তাঁর মতামত কখনই লুকোননি। এদিকে টেস্ট থেকে অবসর নেন রোহিত, বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। মাঝে ওয়ানডেতেও জায়গা হারানোর মতো পরিস্থিতি হয়েছিল রো-কো’র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.