Mohammed Shami

জাতীয় দলে ব্রাত্য শামির কাছে ‘ক্লাস’ আকিবের, কী কথা হল দু’জনের?

একজন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। আরেকজন জাতীয় দল থেকে ব্রাত্য। ম্যাচ শেষে দ্বিতীয়জনের কাছে এসে দীর্ঘক্ষণ 'ক্লাস' করে গেলেন প্রথমজন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:১২

options
link
জাতীয় দলে ব্রাত্য শামির কাছে ‘ক্লাস’ আকিবের, কী কথা হল দু’জনের?
শামির কাছে পরামর্শ নিলেন জম্মু-কাশ্মীর পেসার। ফাইল ছবি।.

দু’জনেই ম্যাচে নিয়েছেন ৯টা করে উইকেট। দু’জনের পেসেই মাত হয়েছে প্রতিপক্ষ। কিন্তু তফাত হল, প্রথমজন দলকে তুলেছেন রনজি ফাইনালে। দ্বিতীয়জনের দুরন্ত লড়াই দাম পায়নি ব্যাটিং ব্যর্থতায়। আরও একটা তফাত, একজন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। আরেকজন জাতীয় দল থেকে ব্রাত্য। ম্যাচ শেষে দ্বিতীয়জনের কাছে এসে দীর্ঘক্ষণ ‘ক্লাস’ করে গেলেন প্রথমজন। বলা হচ্ছে আকিব নবি এবং মহম্মদ শামির (Mohammed Shami) কথা। 

Advertisement

বুধবার কল্যাণীতে দেখা গেল, ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে কথা বলেই চলেছেন তাঁরা। বাংলার বিরুদ্ধে ম্যাচে নামার আগেই জম্মু-কাশ্মীরের এই বোলার বলে দিয়েছিলেন, সুযোগ পেলে অগ্রজ পেসারের থেকে পরামর্শ চাইবেন তিনি। রনজি ম্যাচের পর সেই আশা পূর্ণ হল আকিবের। কী কথা হল দু’জনের মধ্যে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, শামির থেকে মূলত ফিটনেস সংক্রান্ত পরামর্শ চেয়েছেন আকিব। এই বয়সেও জাতীয় পেসার কীভাবে এতটা ফিট, তা জানতে চেয়েছিলেন তিনি। যার জবাবে শামি জানান, বর্তমানে কড়া ডায়েট মেনে চলেন তিনি। প্রিয় বিরিয়ানি আর ছুঁয়েও দেখেন না। পরিমিত আহার করেন। ফিটনেসের উন্নতির জন্য দিল্লির এক সংস্থার সাহায্য নেওয়ার পরামর্শও আকিবকে দিয়েছেন শামি।

Advertisement

শামি কীভাবে ধারাবাহিকভাবে লাইন-লেংথ ধরে রাখেন, তা জানতেও আগ্রহী ছিলেন আকিব। যে প্রসঙ্গে বঙ্গ তারকা জানিয়েছেন, বোলিং লাইন আপ সঠিক হলে বলের লাইন-লেংথ এমনিই ঠিকঠাক হয়ে যাবে। এছাড়া ম্যাচের চাপ নেওয়া, সুইংয়ের ক্ষেত্রে কবজির ব্যবহার নিয়েও দু’জনের কথা হয় বলে জানা গিয়েছে। এদিন কল্যাণীতে ম্যাচ শেষে আকিব ছাড়াও জম্মু-কাশ্মীর দলের একাধিক সদস্যের সঙ্গে ছবি তোলেন শামি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.