মহম্মদ শামির (Mohammed Shami) আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? এখনও তিনি বল হাতে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। বাংলার হয়ে খেলা পেসারকে আর কোনও দিন টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের মতে, শামির বিকল্প নাকি বেছে নিয়েছেন বোর্ড নির্বাচকরা। এখন আর শামিকে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেখছেন না আগরকররা।
আরও পড়ুন:
ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী, নির্বাচকরা ১৫ জন তরুণ পেসারকে বেছে নিয়েছেন। যাঁরা ভবিষ্যতে বিভিন্ন ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ও ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে নতুন পেস আক্রমণ তৈরির পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে শামির জায়গা নেই বলেই খবর। এমনকী এই নিয়ে আনুষ্ঠানিকভাবেও কিছু জানানো হবে না। অর্থাৎ নীরবেই বিদায় ঘটবে শামির। যেরকম হয়েছিল চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা বা ঋদ্ধিমান সাহার।
মনে করা হচ্ছে, শামির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ফিটনেস। চোটের সমস্যা ভুগিয়েছে ৩৫ বছর বয়সি পেসারকে। চোট-আঘাতের সমস্যায় ভোগেন জশপ্রীত বুমরাহও। তবে তাঁকে নিয়ে অনেক বেশি সাবধানী বিসিসিআই। তাই হয়তো সব টেস্টে খেলানো হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হবে। বরং মহম্মদ সিরাজকে নিয়মিত খেলানো হবে। ওই সূত্রের খবর, শামির সুযোগ নিয়ে আর অতীতের দিকে তাকাতে চান না নির্বাচকরা। এটা হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
পেস অ্যাটাকও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে নতুনদের সুযোগ দেওয়া যেতেই পারে। কিন্তু তাবলে শামি কি এতটাই ব্রাত্য? অন্তত পরিসংখ্যান তা বলছে না। ৩৫ বছর বয়সে রনজি সেমিফাইনালে ৮ উইকেট তুলেছেন। মোট ৭ ম্যাচে তুলেছেন ৩৭টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে তুলেছেন ১৫টি উইকেট। আইপিএলে তাঁর শিকার ১২টি। বয়স বা ফিটনেসের জন্য জায়গা পাবেন না শামি। তাহলে রনজিতে ৬০ উইকেট নেওয়া আকিব নবি কেন ব্রাত্য? সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ