Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Dilip Ghosh

রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা! সৃজনদের ‘অ্যান্টিসোশাল’ তোপ দিলীপের, লালবাজারে দায়ের অভিযোগ

সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ ৩ জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৩:৩৬

options
link
রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা! সৃজনদের ‘অ্যান্টিসোশাল’ তোপ দিলীপের, লালবাজারে দায়ের অভিযোগ zoom
রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা! সৃজনদের 'অ্যান্টিসোশাল' তোপ দিলীপের, লালবাজারে দায়ের অভিযোগ
Advertisement

রাঁচির ভিডিও মৌলালির বলে চালানোর চেষ্টা! ভিডিওটি বাংলার নয় তা প্রমাণ হতেই বামেদের অ্যান্টিসোশাল বলে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dillip Ghosh)। তিনি বলেন, “যারা ভুয়ো ভিডিও ছড়াচ্ছে তাঁদের গ্রেপ্তার করা উচিত। করা হবেও।” ইতিমধ্যেই সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ ৩ জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকে পথে নেমেছিলেন বহু মানুষ। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ধর্মতলা। আক্রান্ত হয়েছিলেন একাধিক সাংবাদিক ও পুলিশ। তারপরই বামেদের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েকজন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো, ইট ছুঁড়ছেন। বামেরা দাবি করে ওই ভিডিও কলকাতার মৌলালির। পরবর্তীতে জানা যায়, ভিডিওটি আদতে রাঁচির। মঙ্গলবার এনিয়েই বামেদের একহাত নেন দিলীপ। বলেন, “যারা ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলাকে বদনাম করছে তাঁরা অ্যান্টিসোশাল। এদের গ্রেপ্তার করা উচিত। করাও হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই এদিন সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ ৩ জনের বিরুদ্ধে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ। এ প্রসঙ্গে বামনেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমরা পরে ফ্যাক্ট চেক করে জানতে পেরেছি ভিডিওটা মৌলালির নয়। তবে এটাও ঠিক যে ভিডিওটি কিন্তু মিথ্যে নয়। ওই ঘটনা ঘটেছে। মিছিলকে লক্ষ্য করে বিজেপির লোকেরা টমেটো, ইট ছুঁড়েছে। ঘটনাটি যেখানেই ঘটে থাকুন তা একইরকম নিন্দনীয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.