IPL vs PSL

‘আইপিএল সিনেমা, আসল ক্রিকেট হয় পিএসএলে’, আজব দাবি প্রোটিয়া ক্রিকেটারের

আইপিএল হল বলিউডের মতো। আর আসল ক্রিকেট হয় পাকিস্তান সুপার লিগে। বিতর্কিত মন্তব্যে ফের পারদ চড়ালেন রাইলি রুসো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৬:৫৬

options
link
‘আইপিএল সিনেমা, আসল ক্রিকেট হয় পিএসএলে’, আজব দাবি প্রোটিয়া ক্রিকেটারের
ছবি: এআই দ্বারা নির্মিত

আইপিএল হল বলিউডের মতো। আর আসল ক্রিকেট হয় পাকিস্তান সুপার লিগে। বিতর্কিত মন্তব্যে ফের পারদ চড়ালেন রাইলি রুসো। ৩৬ বছর বয়সি প্রোটিয়া ক্রিকেটার একসময় আইপিএলে খেলেছেন। তবু বহুদিন ধরেই অবিক্রীত। এবার তাঁর দাবি, আইপিএল মানে বলিউডের রমরমা। সেখানে পাকিস্তান সুপার লিগে ক্রিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

তিন দফায় আইপিএলে খেলেছেন রুসো। আরসিবি, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪৭৩ রান করেন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সে খেলেন। সম্প্রতি দুই লিগের তুলনা টেনেছেন তিনি। সেখানে বলেছেন, “দুই লিগেরই ভালো-খারাপ দিক আছে। আইপিএলের পিছনে পুরো বলিউড রয়েছে। তাই অনেক সময় মনে হয়, এটা ক্রিকেটের থেকে বেশি সিনেমা।” রুসোর সংযোজন, “আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট। সেখানে পাকিস্তান সুপার লিগ কম সময়ে অনেক গোছালো টুর্নামেন্ট। তাই এখানে প্রতিযোগিতা বেশি।”

Advertisement

সম্প্রতি অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাও আইপিএলের থেকে পিএসএল’কে এগিয়ে রেখেছিলেন। বর্তমানে পিএসএল খেলতে ব্যস্ত জাম্পা। করাচি কিংসের জার্সিতে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। তারপরেই অজি স্পিনার বলছেন, “এবছর আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দর পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে আইপিএল খেলাটা মোটেই যুক্তিযুক্ত নয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.