Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Yuzvendra Chahal

সিগারেটের ধোঁয়া উড়িয়ে শেষাংশ ছুড়লেন রাস্তায়! আইপিএলের মাঝেই মহাবিতর্কে চাহাল

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে তীব্র কটাক্ষের মুখে ভারতীয় স্পিনার। চাহালকে নেটিজেনদের তোপ, 'কোনও সিভিক সেন্স নেই।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৫:২৫

options
link
সিগারেটের ধোঁয়া উড়িয়ে শেষাংশ ছুড়লেন রাস্তায়! আইপিএলের মাঝেই মহাবিতর্কে চাহাল zoom
যুজবেন্দ্র চাহাল।
Advertisement

আইপিএলের মাঝেই মহাবিতর্কে যুজবেন্দ্র চাহাল। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় তীব্র কটাক্ষের মুখে ভারতীয় স্পিনার। সিগারেটের ধোঁয়া উড়িয়ে চলন্ত গাড়ি থেকেই রাস্তায় ছুড়ে মারলেন চাহাল! এরকমই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা কটাক্ষ করছেন, ‘কোনও সিভিক সেন্স নেই।’

সাধারণত ধূমপান থেকে দূরেই থাকেন ক্রীড়াবিদরা। ফিট ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যা দরকারি। তবে সম্প্রতি ভাইরাল একটি ভিডিও ঘিরে প্রবল বিতর্কে চাহাল। সেখানে দেখা যায়, রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এক হাতে সিগারেট। ধোঁয়া উড়িয়ে সিগারেটের শেষাংশ রাস্তাতেই ছুড়ে ফেলেন। নেটিজেনদের মতে ভিডিওর ওই ব্যক্তি চাহালই। বিশেষ করে ভিডিওটি করা হয়েছে মুল্লানপুরে। পাঞ্জাব কিংস এখন যেখানে খেলে।

Advertisement

একে তো তারকা ক্রিকেটার হয়ে ধূমপান! তার উপর শেষাংশ ছুড়ে ফেলে রাস্তা নোংরা করা। সব মিলিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের থেকে দেশবাসী শিখবে। সেখানে তারকারাই যদি নোংরা করে, তাহলে বাকিরা কী শিখবে? অনেকেই কটাক্ষ করছেন, ‘টাকা থাকতে পারে, কিন্তু কোনও সাধারণ জ্ঞান নেই।’ নেটিজেনরা চাহালের সিভিক সেন্স নিয়েও প্রশ্ন তুলছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন চাহাল। বোলিং নয়, এখন চর্চা চলে চাহালের নারীসঙ্গ নিয়ে। কিছুদিন আগে তিনি জানান, প্রায় ৬ মাস থেকে মদ্যপান একেবারে ছেড়ে দিয়েছেন। নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন। গত কয়েকবছর ধরে ব্যক্তিগত জীবনে প্রচুর ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। সেই জন্যই নাকি ২০২৩ থেকেই প্রচুর মদ্যপান করতে শুরু করেন চাহাল। ওই বছরই জাতীয় দল থেকে বাদ পড়েন তারকা স্পিনার। তারপর বিবাহবিচ্ছেদও হয়। কিন্তু ধূমপান করে কি ‘ফিট’ হওয়া যায়? প্রশ্ন ছুড়ছেন ক্রিকেটভক্তরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.