সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যানেজার থেকে ঘরনি। ভালো বন্ধু থেকে সারা জীবনের সঙ্গী। জীবনের এই সোনালি সফর খুব অল্প কথায় লিখে দিলেন রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী ঋতিকা (Ritika Sajdeh)।
আজ তাঁদের বিবাহবার্ষিকী। বিজ্ঞজনেরা বলেন, ”এদিন তো কেবলই স্মৃতিরোমন্থনের।” ঋতিকাও কি ফিরে দেখলেন না তাঁদের পথচলা। অষ্টম বিবাহবার্ষিকীতে ঋতিকা সোশাল মিডিয়ায় লিখলেন, ”ছেলেটা আসার পর জীবন বদলে যায় আমার। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু, আমার কমেডিয়ান, আমার পছন্দের মানুষ এবং এক কথায় আমার আশ্রয়। তোমার সঙ্গে জীবন কম মোহময় নয়। তোমাকে ভালবাসি রোহিত শর্মা।”
[আর পড়ুন: বিশ্বকাপ ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরে প্রথমবার মুখ খুললেন রোহিত, কী বললেন তিনি?]
রোহিত ও ঋতিকাকে নিয়ে কত গল্প ছড়িয়ে রয়েছে তার ইয়ত্তা নেই। কথিত আছে, ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং বোনের মতো স্নেহ করতেন ঋতিকাকে। একবার নাকি রোহিতকে হুমকি দিয়ে যুবি বলেছিলেন, ”খবরদার আমার বোনের দিকে তাকাবি না।”
কিন্তু ‘ডেস্টিনি’ বলে যে একটা কথা প্রচলিত আছে। কথিত আছে, জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। আগে থেকেই হয়তো সবকিছু স্থির হয়ে থাকে। একসময়ে রোহিতের ম্যানেজার ছিলেন ঋতিকা। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব ক্রমে বদলে যায় প্রেমে।
View this post on InstagramAdvertisement
ঋতিকা এখন রোহিতের জীবনসঙ্গী। ঋতিকা বলছেন, রোহিতের ছোঁয়ায় বদলে গিয়েছেন তিনি। হিটম্যানের জীবনে ঋতিকা আসার পরে জীবন বদলে যায় রোহিতের। ক্রিকেট মাঠে সাফল্য এসে ধরা দেয়।
দিনদুয়েক আগেই বিবাহবার্ষিকী গিয়েছে বিরাট ও অনুষ্কার। আজ রোহিত ও ঋতিকার বিবাহবার্ষিকী। সোশাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
[আর পড়ুন: OMG! নিরামিষাশী কোহলি খাচ্ছেন চিকেন টিক্কা! ছবি দেখে তাজ্জব নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!