সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক বছর হয়ে গেল, জীবন থেকে মাছ, মাংস, ডিমকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে এক্কেবারে শাকাহারি হয়ে উঠেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট এখন পুরোদস্তুর ভেগান। কিন্তু সেই বিরাটই কিনা খাচ্ছেন চিকেন টিক্কা! তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই স্পেশাল ডিশের ছবিও দিয়েছেন তিনি। যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা।
এমনিতেই বিরাট কোহলির ফিটনেস বাকিদের কাছে ঈর্ষণীয়। সঠিক ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করে নিজেকে দারুণ ফিট রাখেন তিনি। তবে তাঁর পুষ্টিকর খাবারের তালিকায় মাছ, মাংস, ডিমের মতো কোনও আমিষ খাবার নেই। তাহলে কেন হঠাৎ চিকেন টিক্কা খাচ্ছেন কোহলি? তবে কি ভেগান তকমা কাটিয়ে ফের আমিষাশী হয়ে উঠলেন কোহলি? তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে এ প্রশ্নই উঁকি দিয়েছে অনুরাগীদের মনে। উত্তর হল, না। তিনি ভেগানই আছেন। আসলে যে ‘মক চিকেন টিক্কা’য় তিনি কামড় দিচ্ছেন, তা একটি ভেজ ডিশ।
[আরও পড়ুন: লোকসভায় অধিবেশন চলাকালীন ঢুকে পড়ল দুই অজ্ঞাতপরিচয়, ছড়াল তুমুল আতঙ্ক]
চিকেন টিক্কা বলতে মুরগির মাংসের টিক্কা ডিশ ভাবারই কথা। কিন্তু এই বিশেষ খাবার তৈরি হয়েছে সয়াবিন দিয়ে। নিরামিষাশীরা চিকেনের বিকল্প হিসেবে সয়াবিনই খেয়ে থাকেন। আর সেই বিষয়টি মাথায় রেখেই এমন নাম দেওয়া হয়েছে ওই ডিশের। শুধু তাই নয়, এই টিক্কা এমন ভাবে রান্না করা হয় যে স্বাদ ও গন্ধে চিকেনের সঙ্গে একে একেবারেই আলাদা করা যায় না।
Some people on Twitter really don’t understand the difference between Chicken tikka and Mock chicken tikka (a kinda plant food)
and started controversy against Virat Kohli for eating non veg. 🤣😭 pic.twitter.com/rplyX4QPmq— Akshat (@AkshatOM10) December 12, 2023
এর আগে চিপসের বিজ্ঞাপনে বিরাট কোহলিকে দেখে এভাবেই অবাক হয়েছিলেন নেটদুনিয়ার বাসিন্দারা। তবে কোহলি জানিয়েছিলেন, তিনি যে চিপস খাচ্ছেন, তা আসলে বেকড্ বা পোড়ানো, তেলে ভাজা নয়। এবারও একইভাবে অবাক হয়েছেন অনুরাগীরা। যদিও কোহলি এবারও বিশ্বাসভঙ্গ করেননি।
[আরও পড়ুন: Burdwan Station: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, ৩ জনের মৃত্যুর আশঙ্কা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক