টস জিতে বিপত্তি, কী করবেন ভুলেই গেলেন রোহিত, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

রোহিতকে দেখে হাসতে থাকেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ১৮:৪১

options
link
টস জিতে বিপত্তি, কী করবেন ভুলেই গেলেন রোহিত, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা। সোশ্যাল মিডিয়ার বাইরেও রোহিতকে নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু প্রশ্ন হল রোহিত কী এমন করলেন যার জন্য তাঁকে নিয়ে এত শোরগোল।

Advertisement

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টসের সময়ে রোহিত শর্মা ভুলেই গেলেন টস জিতে কী করতে হবে। টস জেতেন ‘হিটম্যান’। যখন তাঁকে প্রশ্ন করা হয় টস জিতে কী করবেন, তিনি ভুলেই গেলেন কী করবেন। কিছুক্ষণের জন্য রোহিত চুপ করে থাকেন।

Advertisement

 

Advertisement

আর নিশ্চুপ ভারত অধিনায়ককে দেখে প্রায় হাসার উপক্রম হয় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের। কিছু দূরে দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটাররাও রোহিতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাসতে শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় ভারতের ক্রিকেট ভক্তরাও রোহিতকে নিয়ে রসিকতা শুরু করে দেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by INKA ANUKOLEDHU (@inka.anukoledhu)

ভারত অধিনায়কের নামে একাধিক মিম বের হয়। সেই মিম ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ”আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম। দলের ভিতরে নানাধরনের কথা হয় কী করতে হবে, কী করতে হবে না তা নিয়ে। এমনকী কঠিন পরিস্থিতিতে নিজেদের ফেলে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছিলাম। তাই শুরুর দিকে কয়েক মিনিটের জন্য ভুলে গিয়েছিলাম আমরা বল করব।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Not a Warikoo (@not_a_warikoo)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.